× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র ১৮’শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে না -বিরোধী দলীয় নেতা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা বৃষ্টি ও বন্যার প্রভাবে বাজারে অস্থিরতা, কাঁচামরিচ ৪০০ টাকা কেজি মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নিউজ ডেস্ক

রাজবাড়ীতে র‌্যাবের হাতে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

admin
হালনাগাদ: শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
রাজবাড়ীতে র‌্যাবের হাতে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

আবু নাসের, ফরিদপুর ব্যুরো:  রাজবাড়ীতে ফেন্সিডিলসহ আলাউদ্দিন সর্দার (৬৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮।

 শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে রাজবাড়ী জেলার সদর থানাধীন ভবদিয়া গ্রামস্থ জনৈক আলাউদ্দিন সরদার এর বসতবাড়ি থেকে র‌্যাব-৮ এর একটি দল তাকে আটক করে।
ফরিদপুর র‌্যাব-৮, এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব-৮ ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন শুক্রবার সকাল সাড়ে ১১ টার সময় রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন ভবদিয়া গ্রামস্থ জনৈক আলাউদ্দিন সরদার এর বসত বাড়ি মোঃ আলাউদ্দিন সরদার(৬৬), পিতা-মৃত ইয়াছিন সরদার, সাং-ভবদিয়া, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ীকে আটক করেন। এ সময় তার হেফাজত হতে ৪৩৭ (চারশত সাইত্রিশ) বোতল ফেন্সিডিল, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজের ব্যবহৃত একটি সীমকার্ডসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীকে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে রাজবাড়ী জেলার সদর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..