× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

রাজবাড়ীতে গাড়ি চাপা দিয়ে রিপন সাহাকে হত্যা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
রিপন সাহাকে হত্যা

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর ধারাবাহিক আক্রমণের প্রতিচ্ছবি যেন সরছেই না। এবার রাজবাড়ীতে জ্বালানির ৩,৭১০ টাকা না মিটিয়ে পালানোর চেষ্টা ঠেকাতে গিয়ে গাড়ীর চাকায় পিষে নিহত হলো পেট্রোল পাম্পের অয়েলম্যান  রিপন সাহা(৩০)। নিহত রিপন সাহা রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে। রিপন গোয়ালন্দ মোড়ের মেসার্স করিম ফিলিং স্টেশনের অয়েলম্যান হিসেবে কাজ করতো। রিপন সাহাকে হত্যা

শুক্রবার(১৬ জানুয়ারি) ভোর সাড়ে চারটে নাগাদ রাজবাড়ির গোয়ালন্দ মোড় এলাকার করিম ফিলিং স্টেশনে এমন ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ১৬ই জানুয়ারী ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে অবস্থিত মেসার্স করিম ফিলিং স্টেশন(করিম গ্রুপের একটি প্রতিষ্ঠান) থেকে বিতর্কিত ঠিকাদার আবুল হাসেম সুজন তার ব্যবহৃত ঢাকা-মেট্রো-ঘ-১৩-৩৪৭৬ নম্বরের জীপ গাড়িতে ৫ হাজার টাকার তেল নিয়ে মূল্য পরিশোধ না করে প্রতারণা মাধ্যমে দ্রুত গাড়ি ওঠে ও চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় পেট্রোল পাম্পের অয়েলম্যান রিপন সাহা টাকা আদায়ের উদ্দেশ্যে গাড়ির সাথে দৌড়ে গিয়ে গাড়ির সামনে দাঁড়ালে গাড়ি চালক কামাল হোসেন সরদার অয়েলম্যান রিপন সাহাকে চাপা দিয়ে তার শরীরের উপর দিয়ে গাড়ি চালিয়ে আবুল হাশেম সুজনসহ দ্রুত চলে যায়। উক্ত গাড়ি চাপায় অয়েলম্যান রিপন সাহা ঘটনাস্থলেই নিহত হয়।

গোয়ালন্দ মোড় আহ্লাদীপুর করিম ফিলিং স্টেশনের কর্মচারীরা জানায়, শুক্রবার ভোর রাতের দিকে একটি কালো রঙের ল্যান্ড ক্রুজার গাড়ি এসে পাম্প থেকে ৫ হাজার টাকার তেল নেয়। টাকা না দিয়ে তারা চলে যেতে থাকলে অয়েলম্যান(কর্মচারী) রিপন সাহা বাধা দিলে তাঁকে চাপা দিয়ে গাড়ি নিয়ে দ্রুত আবুল হাশেম সুজন ও চালক কামাল হোসেন সরদার পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শ্রমিক রিপন সাহার মৃত্যু হয়।

এ সংক্রান্ত ৬ মিনিট ৪ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ এ প্রতিবেদকে হাতে এসেছে। ভিডিও ফুটেজে দেখা যায় ঠিকাদার আবুল হাসেম সুজনের ব্যক্তিগত জীপ(ঢাকা-মেট্রো-ঘ-১৩-৩৪৭৬) মেসার্স করিম ফিলিং স্টেশন থেকে তেল নিয়েছে। তেল ভরা শেষ হলে আবুল হাসেম সুজন নিজে একটি কাগজে কিছু লিখে সেটা পাম্পের ওয়েলম্যান(কর্মচারী)কে দেখাচ্ছে। এর কিছুক্ষণ পর সুজন তার গাড়িতে উঠে যায়। পরে গাড়ির ভিতরে থাকা চালক গাড়ি টান দিলে অয়েলম্যান রিপন সাহা টাকার জন্য ওই গাড়ির পিছনে দৌড়াতে শুরু করে, সে গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে এক পর্যায়ে গাড়িটি তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায় এবং রিপন সাহা নিহত হয়।

আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান, রাতে করিম ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিল একটি কালো রঙের জীপ গাড়ি। এ সময় টাকার জন্য রিপন সাহা দৌড়ে মহাসড়কে যান। এর কিছুক্ষণ পরে অন্য শ্রমিক জাকির হোসেন মহাসড়কে রিপনের লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় লাশ মাথা ও মুখ থেঁতলানো ছিল।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, আজ ভোর রাতে আবুল হাসেম সুজনের ব্যক্তিগত গাড়ি চাপায় পাম্পের কর্মচারী নিহত হয়েছে। এ ঘটনায় সুজনসহ তার গাড়ি চালক কামাল হোসেন সরদারকে গ্রেফতার করা হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে নিহত রিপন সাহার ছোট ভাই প্রতাপ সাহা বাদী হয়ে থানায় এজাহার মামলা দায়ের করেছে।

তিনি আরও বলেন, নিহত ব্যক্তির মরদেহ রাজবাড়ী জেলা সদর হাসপাতাল মর্গ থেকে থেকে ময়না তদন্ত সম্পন্ন করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল বলেন, রিপন সাহাকে গাড়ি চাপা হত্যার অভিযোগে তার ছোট ভাই প্রতাপ সাহা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় পেনাল কোডের ৩০২/৪২০/৩৪ ধারায় মামলা দায়ের করেছে। মামলায় ১নম্বর আসামী করা হয়েছে আবুল হাশেম সুজনকে এবং ২নম্বর আসামী করা হয়েছে সুজনের গাড়ি চালক কামাল হোসেন সরদরকে। থানা পুলিশ তাদের দুইজনকেই গ্রেপ্তার করেছে।

গ্রেফতারকৃত আবুল হাসেম সুজন রামকান্তপুর ইউনিয়নের বড়মুরারীপুর গ্রামের মৃত জোনাব আলী মন্ডলের ছেলে এবং গাড়ি চালক মোঃ কামাল হোসেন সরদার বানীবহ নিচপাড়া গ্রামের আক্তার সরদারের ছেলে।
আবুল হাসেম সুজন বিগত আওয়ামী লীগ সরকারের আমলের সুবিধাভোগী ঠিকাদার হিসেবে সুপরিচিত। ঠিকাদারী কাজের সুবিধার্থে আবুল হাসেম সুজন ২০১৯ সালের ২৮শে জানুয়ারী সাংবাদিক সম্মেলন করে স্বেচ্ছায় রাজবাড়ী জেলা বিএনপির কোষাধ্যক্ষ এবং জেলা যুবদলের সভাপতিসহ দলীয় সকল পদ থেকে পদত্যাগ করে।

উল্লেখ্য, ২০২৫ সালে ২২শে ফেব্রুয়ারী গভীর রাতে রাজবাড়ী জেলার দৌলতদিয়া পতিতাপল্লী থেকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ আবুল হশেম সুজনকে গ্রেপ্তার করে। এ মামলায় সুজন আদালত থেকে জামিন প্রাপ্ত হয়ে কারাগার থেকে মুক্তি পায়। এরপর রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড়মুরারীপুর গ্রামের ৬নম্বর ওয়ার্ডের একটি বসত বাড়িতে হামলা, মারধর, ভাংচুর ও লুটপাটের অভিযোগে মোঃ আলাউদ্দিন(৩৬) বাদী হয়ে মামলা দায়ের করলে ২০২৫ সালের গত ৩১শে ডিসেম্বর রাতে থানা পুলিশ আবুল হোসেন সুজনসহ ৩জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। অতিসম্প্রতি আবুল হশেম সুজন ওই মামলায় জামিনে মুক্তি পায়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটির অভিযোগ, আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘুদের ভোটাধিকার খর্ব করতে ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক হিংসা বাড়ানো হচ্ছে। তাদের দাবি, শুধু ২০২৫ সালের ডিসেম্বর মাসেই দেশজুড়ে অন্তত ৫১টি সাম্প্রদায়িক হিংসার ঘটনা নথিভুক্ত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..