× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

রাজনৈতিক সংলাপের জন্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে আহবান ববি হাজ্জাজের

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২২ জুলাই, ২০২২
রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে আহবান

আমরা একাধিক দিনে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চেয়েছি, তফশিল ঘোষণার পর সিইসিকে “সুপার প্রাইম মিনিষ্টার” হতে বলেছি, পোলিং এজেন্ট বাতিল চেয়েছি, নির্বাহী বিভাগ থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগে আপত্তি জানিয়েছি, ইভিএম হলে পেপার অডিট ট্রেইল সংযুক্ত করতে বলেছি, গুম-খুন বা রাজনৈতিক মামলায় গ্রেফতার এবং হয়রানি বন্ধ করতে বলেছি, প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি চেয়েছি৷ আগামীতে ভোটের আনুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচন, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনা এবং ইসির ক্ষমতা বৃদ্ধির বিষয়ে রাজনৈতিক সংলাপ আয়োজন করতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর প্রতি আমরা আহবান জানাচ্ছি। বললেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

আজ ২২ শে জুলাই, ২০২২ খ্রি. রোজঃ শুক্রবার বিকাল ৩.৩০ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ক্রাব মিলনায়তনে রাজনৈতিক দলগুলোর সাথে ইসির চলমান সংলাপের ফলাফল নিয়ে এক উন্মুক্ত মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান।

সভাপতির বক্তব্যে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, “আমরা মনে করি, নির্দলীয় বা জাতীয় সরকারের আলোচনায় স্থবির না থেকে গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশনের ক্ষমতা এবং সক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যায় সেই ব্যাপারে দায়িত্বশীল রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে৷ ইসির সাথে আমাদের সংলাপে “গণতন্ত্রের ইশতেহার” নামক যে প্রস্তাবনা তুলে ধরেছি ইতোমধ্যে তা অংশীজনদের কাছে প্রশংসিত হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র দল হিসাবে নিরপেক্ষ নির্বাচনের পূর্নাঙ্গ রুপরেখা তুলে ধরেছে এনডিএম।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, ইসির সদিচ্ছা, সাহসিকতা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা থাকলে চলমান সংলাপ অর্থবহ হবে৷ একইসাথে হুশিয়ারি উচ্চারণ করতে চাই, ছলচাতুরীর আশ্রয় নিয়ে কারো এজেন্ডা বাস্তবায়নে কাজ করলে গণরোষে পড়তে হবে বর্তমান কমিশনকে।”

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক আয়োজিত উক্ত সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের শীর্ষ নেতৃবৃন্দ। এতে ইসির সংলাপে এনডিএম কর্তৃক প্রস্তাবিত “গণতন্ত্রের ইশতেহার” উপস্থাপন করেন দলের যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন,এনপিপির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলি, গণফোরামের নির্বাহী সভাপতি মোহাম্মদ মহসিন রশিদ, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, জানিপপের চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমুল্লাহ প্রমুখ৷ বাংলাদেশ ন্যাপ, জাকের পার্টি, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, তৃণমূল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনডিএম এর ভারপ্রাপ্ত মহাসচিব হুমায়ুন পারভেজ খান। সঞ্চালনায় ছিলেন এনডিএম এর সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা।


এ ক্যটাগরির আরো খবর..