× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

ডেস্ক

রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না ভারত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
বাংলাদেশের হাইকমিশন

‘ভারত বাংলাদেশের চলমান ঘটনাবলির প্রতি সতর্ক নজর রাখছে ঠিকই, তবে প্রতিবেশী দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে নয়াদিল্লিতে থাকা বাংলাদেশ হাইকমিশন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) আল জাজিরা প্রতিবেদনে এমন জানিয়েছে।

আল জাজিরা প্রতিবেদনে বলা হয়, হাইকমিশনের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘ভারত ও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত পরিবর্তনশীল ও জটিল। এর জন্য পুঙ্খানুপুঙ্খ এবং নিরপেক্ষ বিশ্লেষণ প্রয়োজন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘কোনো দেশের গণঅভ্যুত্থান-পরবর্তী সময় অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনার জন্ম দেয়, যা সম্প্রতি জনপ্রিয় তরুণ নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আরও স্পষ্ট হয়েছে।’

বাংলাদেশে চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত, তবে দেশটি বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে নয়াদিল্লিতে থাকা বাংলাদেশ হাইকমিশন।

প্রসঙ্গত, নয়াদিল্লিকে উদ্দেশ্য করে বিক্ষোভকারীরা অভিযোগ করেছে, দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পূর্ববর্তী সরকারের সদস্যদের আশ্রয় দিয়ে আসছে ভারত।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পরার পরেই ঢাকাসহ সারাদেশ অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারতীয় দুতাবাসের উপ হাই কমিশন, সহকারী হাই কমিশন অফিসে হামলার ঘটনা ঘটেছে।


এ ক্যটাগরির আরো খবর..