× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক

রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা

‎রাজধানী জুড়ে কিশোর গ্যাং, চুরি-ছিনতাইসহ নানা অপরাধ দমনে রাজধানী জুড়ে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বসানো হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার।‎

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বসিলা পুলিশ ক্যাম্প উদ্ভোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

‎এ বিষয়ে ‎ডিএমপি কমিশনার মো. সরওয়ার বলেন, ‘অপরাধ দমনে মোহাম্মদপুরে ৭০০ সিসিটিভি ক্যামেরাসহ রাজধানী জুড়ে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বসানো হবে। মোহাম্মদপুর অপরাধ প্রবণ এলাকা হওয়ায় এখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করবো।’

তাছাড়া, রাজধানীর ৫০ টি থানায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি), সহকারী পুলিশ কমিশনার (এসি) ও পেট্রোল ইন্সপেক্টর দেওয়া হয়েছে এবং থানাগুলোতে আরও ৬০০ পুলিশ সদস্য নিয়োগ দেওয়ার কথাও জানান তিনি।

জেনেভা ক্যাম্প থেকে পুলিশ তুলে নেওয়ার প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার জানান,‘এ বিষয়ে আমরা কার্যকরী পদক্ষেপ নিচ্ছি। এখানে গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছি। পাশাপাশি র‍্যাব, ডিবি, পুলিশ কাজ করছে। নতুন সরকার আশার পর এ কার্যক্রমকে আরো বেগবান করেছি।’

তিনি আরও বলেন, অপরাধ দমনে কোন কিছুতেই পুলিশ থ্রেট মনে করে না বরং এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে।


এ ক্যটাগরির আরো খবর..