× Banner
সর্বশেষ
সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ স্বাস্থ্য খাতে তরুণ উদ্যোক্তা ও নতুন উদ্ভাবনে জোর দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী বাজেটের দ্বিতীয় অধিবেশন শুরু বিকাল ৩ টায় আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

রাজধানীর ক্যান্টনমেন্ট রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
ট্রেনে কাটা পড়ে নিহত

ট্রেনে কাটা পড়ে রাজধানীর ক্যান্টনমেন্ট রেলস্টেশন এলাকায় নিহত হয়েছেন এক ব্যক্তি।

আজ ১ ডিসেম্বর মঙ্গলবার  সকালে ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যাওয়া মহুয়া এক্সপ্রেস ট্রেনের নিচে লুঙ্গী ও ছাই রঙের সোয়েটার পরা ৫০ বছর বয়সী ওই ব্যক্তি কাটা পড়ে।

নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। ময়না তদন্তের জন্য মৃতদেহটি মর্গে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন  করছে পুলিশ।

ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ পুলিশ পরিদশর্ক (এএসআই) মো. মহিউদ্দিন জানান,  এতে ঘটনাস্থলেই নিহত হয় সে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়।

তিনি জানান, তাৎক্ষনিক ভাবে তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। মৃতদেহটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনি পক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..