× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

ডেস্ক

রাজধানীর কড়াইল বস্তির আগুনে পুড়ে গেছে ১৫শ ঘর

Kishori
হালনাগাদ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
আগুনে পুড়ে গেছে ১৫শ ঘর

রাজধানীর কড়াইল বস্তির আগুন ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের পাঁচ ঘণ্টা অক্লান্ত চেষ্টায় রাত সাড়ে দশটার দিকে নিয়ন্ত্রণে আসে। এতে বেশ কয়েকজন আহত হলেও হতাহতের কোন খবর মেলেনি, তবে পুড়ে গেছে ১৫শ ঘর। আগুনের কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি।

ভয়াবহ আগ্নেয়গিরির দাবানল; মুহূর্তেই যা নিঃশেষ করে দিয়েছে কড়াইল বস্তিবাসীর স্বপ্ন। মঙ্গলবার সন্ধ্যায় লাগা আগুন টানা ৫ ঘন্টার বেশি সময় ধরে জ্বলতে থাকে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় নিমেষে আগুন ছড়িয়ে পরে কড়াইল বস্তির বউবাজার অংশে। খবর পেয়ে শুরুতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট এবং পরে আরও ৯টি ইউনিট এসে যোগ দেয় আগুন নেভানোর কাজে।

তবে একে তো ঘনবসতিপূর্ণ এলাকা তার ওপর উৎসুক জনতার ভিড় সামলাতে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকর্মীদের। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে বলেন, ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করে রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে, বস্তির ঘিঞ্জি এলাকা এবং ঘটনাস্থলে তীব্র পানি সংকটের কারণে আগুন নেভাতে কর্মীদের ব্যাপক বেগ পেতে হয়।

এদিকে, ভয়াবহ এই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বস্তিবাসির ঘরবাড়ি। সব হারিয়ে নিঃস্ব বাসিন্দাদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে কড়াইল বস্তি এলাকা। আগুনে ঘর হারানো এক নারী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ৭ বছর ধরে এই বস্তিতে আছি। কিস্তিতে কেনা সব জিনিস চোখের সামনে পুড়ে গেল। এখন আমাদের পথে বসতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..