× Banner
সর্বশেষ
ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত আজ বুধবার (১১ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ ফাল্গুন বুধবার (১১ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা

রাজধানীর উত্তরায় সনাতন ধর্মীয় সম্মেলন, তারকব্রহ্ম মহানামযজ্ঞ ও ধর্মলীলা কীর্ত্তন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ বৃহত্তর উত্তরা সার্বজনীন কীর্ত্তন উদযাপন পরিষদের উদ্যোগে এবারই প্রথম আয়োজিত হতে যাচ্ছে “সনাতন ধর্মীয় সম্মেলন, তারকব্রহ্ম মহানামযজ্ঞ ও ধর্মলীলা কীর্ত্তন” অনুষ্ঠান।

আগামী ২০-২৩ ডিসেম্বর ২০১৭ খ্রিস্টাব্দ (৪-৭ পৌষ ১৪২৪ বঙ্গাব্দ, বুধবার থেকে শনিবার) রাজধানী ঢাকার উত্তরা আজমপুরে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট সাহারা খাতুন এম.পি.।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট তাপস কুমার পাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জনাব নির্মল চ্যাটার্জী ও ঢাকা মহানগর সার্বাজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট শ্যামল কুমার রায়।

সভাপতিত্ব করবেন বৃহত্তর উত্তরা সার্বজনীন কীর্ত্তন উদ্‌যাপন পরিষদের সভাপতি বাবু পরিমল কুমার সোম।


এ ক্যটাগরির আরো খবর..