× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

রাজধানীতে ট্রাকচাপায় এএসআই নিহত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর গুলিস্তানে বালুবাহী ট্রাকের চাপায় পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহ্মান(৪০)  নিহত হয়েছেন।

গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গতকাল রাতে বঙ্গভবনে প্রটেকশন শাখায় দায়িত্ব পালনের জন্য যাত্রাবাড়ীর বাসা থেকে বের হয়ে বঙ্গভবনের পাশে পার্কের মাথায় যান মিজানুর। ওই সময় বালুবাহী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। পরে পথচারীরা গুরুতর অবস্থায় তাঁকে ঢামেকে নিয়ে যান। সেখানে তাঁর মৃত্যু হয়।  চাপা দেওয়ার পর বালুবাহী ট্রাকটি নিয়ে সরে পড়ে চালক।


এ ক্যটাগরির আরো খবর..