× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

রাজধানীতে জোড়া খুন মামলায় এমপিপুত্র রনির বিরুদ্ধে সাক্ষ্য দিলেন তিনজন

admin
হালনাগাদ: সোমবার, ৩ জুলাই, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর নিউ ইস্কাটনে গভীর রাতে এলোপাতাড়ি গুলি ছুড়ে দুজনকে হত্যার ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির বিরুদ্ধে তিনজন আদালতে সাক্ষ্য দিয়েছেন।

আজ সোমবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শামছুন নাহারের আদালতে কামাল মাহমুদ, জাহাঙ্গীর আলম ও কামাল ওরফে টাইগারসহ তিনজন সাক্ষ্য দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এস এম জাহিদ হোসেন জানান, সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আগামি ৬ জুলাই এই মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন।

২০১৫ সালের ২১ জুলাই বখতিয়ার আলম রনিকে একমাত্র আসামি করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক দীপক কুমার দাস।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৫ সালের ১৩ এপ্রিল দিবাগত রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এতে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁরা।

এ ঘটনায় হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে ২০১৫ সালের ১৫ এপ্রিল রাতে রমনা থানায় একটি মামলা করেন। পরে ওই বছরের ২৪ মে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবিকে।

তদন্তভার পাওয়ার পর ২০১৫ সালের ৩১ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে বখতিয়ার আলম রনিকে আটক করে ডিবি। এর পর থেকে রনি কারাগারে আটক রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..