× Banner
সর্বশেষ
খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার

ডেস্ক

রাজধানীতে একই দিনে আ.লীগ-বিএনপির সমাবেশে ভোগান্তির আশঙ্কা

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
league and bnp

একই দিনে রাজধানীতে দুই রাজনৈতিক দলের সমাবেশ কর্মসূচির কারণে ভোগান্তির শিকার হতে পারে সাধারণ মানুষ, অন্তত অতীত নজির তাই বলে। এসময় বিশেষ করে তীব্র যানজট সৃষ্টি হতে পারে বলে অতীত অভিজ্ঞতা থেকে জানা যায়।

 

রাজধানীতে একই দিনে দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশ করতে যাচ্ছে। আজ (১৩ ডিসেম্বর) মহাসচিবের মুক্তির দাবিতে একদিকে যখন নয়াপল্টনে বিএনপি সমাবেশ করবে তখন একই দিনে শেরে বাংলা নগরের বাণিজ্য মেলার পুরনো মাঠে সমাবেশ করবে আওয়ামী লীগ।

 

 

গত শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ করেছে বিএনপি। এর কয়েক ঘণ্টা আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতাকে আটক করে পুলিশ। সেই গ্রেপ্তারের প্রতিবাদেই মঙ্গলবার সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি। নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনের এই সমাবেশের আগে বিক্ষোভ মিছিলও করবে দলটি। বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রথমে বিক্ষোভ করার পর দলের কেন্দ্রীয় অফিসের সামনে সমাবেশ করা হবে।

 

 

বিএনপির সংশোধিত এই কর্মসূচি ঘোষণার পর আওয়ামী লীগও সমাবেশ ও মিছিল করার ঘোষণা দেয়। আওয়ামী লীগের সমাবেশটি হবে শেরেবাংলা নগরে চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাণিজ্য মেলার পুরনো মাঠে। বিকাল ৩ টার দিকে শুরু হতে যাওয়া এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে শান্তি সমাবেশ। বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্যমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এই সমাবেশ হবে বলে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন।

 


এ ক্যটাগরির আরো খবর..