× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

রাখাইনে প্রাণ হারিয়েছে ৩ হাজার রোহিঙ্গা

admin
হালনাগাদ: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭

নিউজ ডেস্কঃ  মিয়ানমারের রাখাইন প্রদেশে চলমান সহিংসতায় এ পর্যন্ত প্রায় তিন হাজার রোহিঙ্গা প্রাণ হারিয়েছে। বললেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

রোববার কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে রাজধানীর মিন্টো রোডে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওই বৈঠকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নরওয়ের শীর্ষ কূটনীতিকরা উপস্থিত ছিলেন। এতে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বিভিন্ন দেশ বাংলাদেশের প্রশংসা করেছে।

রোহিঙ্গাদের নিয়ে চলমান সংকট কাটিয়ে উঠতে কীভাবে বাংলাদেশকে সহযোগিতা করা যায়, এ নিয়ে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এ সমস্যা মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

বিকেল চারটার দিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কূটনীতিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

প্রথমে পাশ্চাত্যের দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে এবং পরে মুসলিম দেশের কূটনীতিকদের আলাদাভাবে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

গেলো ২৪ আগস্ট রাখাইনে বেশ কয়েকটি তল্লাশি চৌকিতে আরাকান সলভেশন আর্মির হামলায় নিরাপত্তা বাহিনীর ১২ সদস্যসহ নিহত হন ৭০ জনের বেশি মানুষ।

এই হামলার জন্য দেশটির সেনাবাহিনী রোহিঙ্গা সম্প্রদায়কে দায়ী করে তাদের ওপর নির্যাতন ও হত্যা শুরু করে।

এরপর থেকেই রাখাইন রাজ্য থেকে কক্সবাজারের টেকনাফের বিভিন্ন সীমান্ত দিয়ে নাফ নদী পার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে।

গেলো দুই সপ্তাহে প্রায় ৩ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..