× Banner
সর্বশেষ
তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু মা হয়েছে পাগলী বাবা হয়নি কেউ জুলাইয়ে চামড়া শিল্প নিয়ে মহাপরিকল্পনা করবে সরকার – বাণিজ্যমন্ত্রী মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সচেতনতা জরুরী – আইনমন্ত্রী কুরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে – মির্জা ফখরুল ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ গ্রহণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১০ শিশুর

রমেকের তিন চিকিৎসক বরখাস্ত

admin
হালনাগাদ: রবিবার, ২২ নভেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে র্যাবের হাতে গ্রেফতার হওয়ায় রমেকের তিন চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া চিকিৎসকরা হলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থো-সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার জিল্লুর রহমান, সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার শরিফুল ইসলাম ও সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আনিছুর রহমান সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার স্বাস্থ্যসচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে বরখাস্তের নির্দেশের বিষয়টি রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে জানানো হয়। তাৎক্ষণিকভাবে বরখাস্ত কার্যকর করা হয়।

গত ২২ সেপ্টেম্বর রংপুর শহরের ধাপ এলাকার দুটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে তিন চিকিৎসকসহ সাতজনকে আটক করে র্যাব-১৩। চিকিৎসক মোস্তাফিজুর রহমান ‘এ ওয়ান কোচিং সেন্টারের’ ব্যবস্থাপনা পরিচালক, চিকিৎসক জিল্লুর রহমান ও শরিফুল ইসলাম একই প্রতিষ্ঠানের পরিচালক।


এ ক্যটাগরির আরো খবর..