× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

এবার রবীন্দ্র স্মৃতি পুরস্কার পেলেন নবকাম কলেজের অধ্যক্ষ

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ভারতের কলকাতা থেকে ফের রবীন্দ্র স্মৃতি পুরস্কার পেলেন ফরিদপুরের সালথা উপজেলার নবকাম কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান।

কলকাতা ইউনিভার্সিটি হলরুমে এক অনুষ্ঠানের মধ্যেদিয়ে এ পুরস্কার গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন, তৃনমূলের কেন্দ্রীয় নেতা তন্ময় কর, কলকাতার প্রবীন সাংবাদিক রাখাল মূখার্জী সহ গুনীজন, সাংবাদিক, অভিনেতা-অভিনেত্রী বৃন্দ। এর আগে তিনি কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ত্রিগুনা হলরুমে মহাত্মা গান্ধী স্মৃতি পুরস্কার পেয়েছেন।

কলকাতা থেকে ঘুরে এসে নবকাম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান সাংবাদিকদের বলেন, বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ-ভারতের বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তি পুরস্কারে ভূষিত হয়েছেন। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বৃহত্তর ফরিদপুর থেকে আমাকে মনোনীত করেছেন। আল্লাহুর অশেষ মেহেরবানী ও মানুষের ভালবাসায় আমিও ফের রবীন্দ্র স্মৃতি পরিষদ থেকে আমন্ত্রণ পেয়েছি। এটা আমার গর্ব নয়, এটা নবকাম কলেজের গর্ব।


এ ক্যটাগরির আরো খবর..