× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

ডেস্ক

রবিবার পর্যন্ত সারা দেশেই থাকবে এমন পরিস্থিতি

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
weather
Weather forecast background - variety weather conditions, bright sun and blue sky, dark stormy sky with lightnings

রাজধানীর আকাশ মেঘলা। কখনো কখনো কয়েক ফোঁটা বৃষ্টিও ঝরেছে। আর এতেই ঢাকায় আগেরদিনের তুলনায় সর্বোচ্চ তাপমাত্রা কমেছে প্রায় সাড়ে ছয় ডিগ্রি। আগামী রবিবার পর্যন্ত সারা দেশেই থাকবে এমন পরিস্থিতি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী রবিবার পর্যন্ত সারা দেশেই এমন পরিস্থিতি থাকতে পারে।

পরিমাণে অল্প হলেও বৃষ্টি হতে পারে বিভিন্ন অঞ্চলে। রয়েছে শিলাবৃষ্টির আশঙ্কাও। সব মিলিয়ে তাপমাত্রাও কম থাকতে পারে এসময়।

জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক কালের কণ্ঠকে বলেন, ‘আগামী ২৩ মার্চ (রবিবার) পর্যন্ত দেশে বৃষ্টি কিছুটা বেশি থাকতে পারে।

ফলে সারা দেশে তাপমাত্রাও কম থাকতে পারে। আগামী ২৫ বা ২৬ মার্চ থেকে আবার তাপমাত্রা বাড়তে পারে।’

নাজমুল হক জানান, আগামী রবিবার পর্যন্ত্ম খুলনা ও সিলেট বিভাগ, ঢাকার পূর্বাংশ এবং রাজশাহী বিভাগের কিছু অংশ বিশেষ করে রাজশাহী, সিরাজগঞ্জ ও পাবনা জেলায় বৃষ্টি তুলনামূলক বেশি থাকতে পারে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দেশের এই সাত বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শনিবারও।


এ ক্যটাগরির আরো খবর..