× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

করোনার কারণে বিয়ের তারিখ পিছিয়ে দিলেন রণবীর-আলিয়া

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ এপ্রিল, ২০২০
রণবীর-আলিয়ার বিয়ে পিছিয়ে

করোনায় আতঙ্কিত সারা দুনিয়া। এমন পরিস্থিতিতে কোন আনন্দ উৎসব বিশেষ করে বিয়ের মত অনুষ্ঠান করা যায় না বলে জানান রণবীর-আলিয়ার পরিবার। তাই বিয়ে পিছিয়ে দিলেন বলিউডের তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাটও। দুজনের পরিবার মিলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায়।

ভারতীয় গণমাধ্যম বলছে, চলতি বছরের ডিসেম্বরেই রণবীর-আলিয়ার চার হাত এক করার পরিকল্পনা করছেন দুই পরিবারের সদস্যরা। চারদিন ধরে হবে বিয়ের অনুষ্ঠান। ২১ ডিসেম্বর থেকেই নাকি রণবীর-আলিয়ার বিয়ের অনুষ্ঠান শুরু হবে।

মুম্বাইয়ের বান্দ্রা এবং জুহুতেই দুই তারকার বিয়ের আসর বসবে। আপাতত ডেস্টিনেশন ওয়েডিংয়ের কথা দুই পরিবার ভাবছে না। যদিও রণবীর কিংবা আলিয়া এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি এ নিয়ে।

প্রসঙ্গত, ডিসেম্বরে রণবীর-আলিয়ার বিয়ের দিন-তারিখ স্থির করা হলেও, ওই মাসেই মুক্তি পাবে তাদের প্রথম একসঙ্গে অভিনয় করা সিনেমা ‘ব্রক্ষ্মাস্ত্র’। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের এই সিনেমা নিয়ে দুই তারকাই বেশ উত্তেজিত।

এই সিনেমায় রণবীর, আলিয়ার সঙ্গে রয়েছেন অমিতাভ বচ্চন, ডিম্পল কপাডিয়া, নাগার্জুনা এবং মৌনী রায়।


এ ক্যটাগরির আরো খবর..