× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

রণবীর-আলিয়ার প্রেমকাহিনী এবার প্রকাশ্যে

Kishori
হালনাগাদ: বুধবার, ২০ মার্চ, ২০১৯

ক্যারিয়ারের শুরু থেকেই রণবীর কাপুরের সঙ্গে একাধিক নায়িকার প্রেমের গুঞ্জন শোনা গেছে। দীপিকা, ক্যাটরিনা এখন অতীত। এ মুহূর্তে রণবীর চুটিয়ে প্রেম করছেন আলিয়া ভাটের সঙ্গে। ধারণা করা হচ্ছে আলিয়াতেই থিতু হতে চলেছেন এই নায়ক। এমনকি এই সম্পর্কে রণবীরের পরিবারের সম্মতিও রয়েছে। রাজী ভাট পরিবারও। যদিও রণবীরের অতীতের প্রেমেও পরিবারের বেশ উৎসাহ লক্ষ্য করা গেছে। তাইতো বিয়ে না হওয়া পর্যন্ত এই নায়ক আসলে কোথায় থিতু হচ্ছেন তা বলাটা কঠিন।

এদিকে আলিয়া ভাটের সঙ্গে প্রেমের সম্পর্ক দুজনে গোপন রাখতে চাইলেও মিডিয়ায় তাদের প্রেমের নানা গুঞ্জন ভেসে বেড়িয়েছে। এবার রণবীর-আলিয়ার রসায়ন প্রকাশ্যে এসেছে।

মঙ্গলবার রাতে আলিয়া ও রণবীরের হাত হাত ধরে ছবি প্রকাশ্যে আসার পর দুজনের সম্পর্ক নিয়ে ‘গুজব’ শব্দটি আর নেই বললেই চলে। এদিন জি সিনে অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে হাতে হাত ধরে বগের হতে দেখা যায় তাদের।

অনুষ্ঠানে দর্শকরা আলিয়া ও রণবীরের ‘ইশক ওয়ালা লাভে’র এক ঝলক পেয়েছিলেন মঞ্চেই। মঞ্চেই রণবীর হাঁটু গেড়ে বসেন আলিয়ার সামনে, আলিয়াও চারপাশে তার মাধুর্য্য ছড়িয়ে ঘুরে বেড়ান। কার্তিক আরিয়ান ও ভিকি কৌশল ছিলেন এই অনুষ্ঠানের উপস্থাপক।

রাতেই আলিয়া ভাটের সঙ্গে রেড কার্পেটে দেখা হয় রণবীরের সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোনের। তবে দুজনের মাঝে কোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটেনি। দুজনেই স্বাভাবিক ছিলেন। আসছে ডিসেম্বরে রণবীর-আলিয়া জুটির ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এই ছবির শুটিংয়েই তাদের প্রেমের সূত্রপাত।


এ ক্যটাগরির আরো খবর..