× Banner
সর্বশেষ
ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি

নিজস্ব প্রতিবেদক

রংপুর মেডিকেলে দালালদের দৌরাত্ম্য বন্ধ করা হবে – স্বাস্থ্যমন্ত্রী

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
রংপুর মেডিকেলে দালালদের দৌরাত্ম্য বন্ধ করা হবে

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধ করার পাশাপাশি মেডিকেলের সব সমস্যা দূর করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

জাহিদ মালেক বলেন, হাসপাতালের দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে গেলে সকলের সহযোগিতা প্রয়োজন। ওয়ার্ড পরিদর্শনকালে রোগীরা কিছু অসন্তুষ্টির কথা জানিয়েছেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে তাগিদ দেন তিনি।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী রংপুর ১০০ শয্যার অত্যাধুনিক ক্যান্সার হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শন করেন।

এ ছাড়া ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল উদ্বোধন করেন মন্ত্রী। এই শিশু হাসপাতালের উদ্বোধনের মধ্য দিয়ে রংপুর বিভাগের শিশুরা আধুনিক সেবা পাবে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..