× Banner

রংপুর চিড়িয়াখানার উন্নয়নে স্থবিরতা

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো :  দীর্ঘ দুঁই যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও রংপুর চিড়িয়াখানার উন্নয়নে নেই কোনো পরিবর্তন । রংপুর চিড়িয়াখানার আধুনিকায়নের জন্য ১০ কোটি টাকার প্রকল্পে লেগেছে স্থবিরতা।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নের জন্য ১০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করার সিদ্ধান্ত নিলেও আজও তা বস্তবায়ন না হওয়ায় দিন যত যাচ্ছে এখানকার পশু-পাখিরা হারাচ্ছে তাদের প্রাণ-চাঞ্চল্যতা। জানা গেছে, ১৯৮৯ সালে নগরীর হনুমানতলা এলাকায় হটিখালচার ফার্মে ২৩ প্রজাতির ১শ’ ৮৭টি প্রাণী নিয়ে ২২ দশমিক ২৮ একর জমিতে গড়ে ওঠে রংপুর চিড়িয়াখানাটি। বিনোদন উদ্যান ও চিড়িয়াখানার উদ্বোধন করেন তৎকালিন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। আর দুই যুগ পেরিয়ে গেলেও নতুন কোন প্রজাতির প্রাণী না আসায় এ অঞ্চলের মানুষ একই প্রজাতির প্রাণী দেখতে দেখতে চিড়িয়াখানায় আসার মনোবল হারিয়ে ফেলছে , ফলে সরকারী খাতে রাজস্ব কমে যাওয়ার আশংঙ্কা করছেন বিশিষ্টজনরা। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ২০১৪-১৫ অর্থবছরে চিড়িয়াখানার প্রধান গেটের টেন্ডার বাবদ ৩৮ লাখ ৩৯ হাজার ৯৯৭ টাকা, শিশু পার্ক টেন্ডার বাবদ ৩ লাখ ৭৫ হাজার টাকাসহ বিভিন্ন রাজস্ব খাতে সরকারের আয় বেড়েছে প্রায় ৬৮ লাখ টাকা। তবে প্রতি বছরে চিড়িয়াখানার আয় বাড়লেও নতুন কোনো পশু-পাখি আনা হয়নি এ চিড়িয়াখানায়।এদিকে বিনোদন- প্রেমীদের নতুন প্রাণীর জন্য আর কতদিন অপেক্ষায় থাকবে হবে তা বলতে পারছেন না চিড়ায়াখানা সংশ্লিষ্ট কর্মকর্তারা। অথচ এই চিড়িয়াখানা থেকে প্রতি বছর রাজস্ব আদায় হচ্ছে লাখ লাখ টাকা।

তবে কোনো কিছুতেই কর্ণপাত নেই কর্তাব্যক্তিদের। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় রংপুর চিড়িয়াখানার আধুনিকায়ন এবং নতুন নতুন পশুপাখি সংযোজনের সিদ্ধান্ত নিলেও তা আলোর মুখ না দেখায হতাঁশায় রংপুরের বিনোদন প্রেমীরা। নাম প্রকাশে অনিচ্ছুক চিড়িয়াখানার একাধিক কর্মকর্তা ও কর্মচারী জানান, রংপুর চিড়িয়াখানার জন্য প্রস্তাবিত প্রকল্পটি অন্য খাতে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, ফলে বরাদ্দটি পাওয়ায় জটিলতা বাড়ছে। এতে বঞ্চিত হচ্ছেন এখনে ঘুরতে আসা দর্শণার্থিরা। রংপুর চিড়িয়াখানায় বর্তমানে ১টি বাঘিনী, ২টি সিংহী, ১টি পুরুষ জলহস্তী, ১টি পুরুষ হায়েনা, ২টি পুরুষ গাধা, ২টি কুমির, ৪টি ঘরিয়ালসহ বিভিন্ন প্রজাতির পশু- পাখি রয়েছে।

গত কয়েক বছরে রংপুর চিড়িয়াখানায় জন্ম নেওয়া ৬টি রয়েল বেঙ্গল টাইগার ও ৪টি সিংহের শাবক ঢাকা চিড়িয়াখানায় পাঠানো হয়েছে। এদিকে প্রতি বছর হরিণের প্রজননের ফলে জন্ম নিচ্ছে ৮ থেকে ১০টি শাবক। যা বিক্রির মাধ্যমে প্রাপ্ত টাকা সরকারি কোষাগারে জমা হচ্ছে। কাজে লাগানো হচ্ছে না চিড়িয়াখানা উন্নয়নে। এ প্রসঙ্গে চিড়িয়াখানার ডিপুটি কিউরেটর ডা. এ এস এম নাসির উদ্দিন বলেন, নতুন ও দুর্লভ প্রাণী রংপুর চিড়িয়াখানায় বরাদ্দ দেওয়ার জন্য মন্ত্রণালয়কে একাধিক চিঠি দেওয়া হয়েছে। প্রাণিগুলো পাওয়া গেলে চিড়িয়াখানার আয় যেমন বৃদ্ধি পাবে, তেমনি সরকারী খাতে যুক্ত হবে রাজস্বর নতুন মাত্রা। সেই সঙ্গে দর্শনার্থীরাও বিনোদিত হবেন।


এ ক্যটাগরির আরো খবর..