× Banner
সর্বশেষ
পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী

রংপুরে ৭ বছরের শিশু ধর্ষণ গ্রেফতার-১

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২ জানুয়ারী, ২০২১
রংপুরে ৭ বছরের শিশু ধর্ষণ গ্রেফতার-১

দিপক রায়, রংপুর প্রতিনিধি : খেলাধুলা করার সময় ফুসলিয়ে ডেকে নিয়ে সাত বছরের কন্যা শিশুকে ধর্ষণ করেছে নাঈম ইসলাম (১৭) নামের এক কিশোর। ঘটনাটি ঘটেছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার খলেয়া ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে। ধর্ষক নাঈম একই গ্রামের আবুল কালাম আজাদের পুত্র।

গঙ্গাচড়া থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বাড়ির উঠানে শিশুটি খেলা করার সময় চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে কেউ না থাকার সুযোগে নাঈমুল তার বাড়ির একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির আর্তচিৎকারে স্থানীয়রা এসে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শুক্রবার এ ঘটনায় বাদী হয়ে শিশুটির বাবা গঙ্গাচড়া মডেল থানায় অভিযোগ দায়ের করলে ওই দিনই সন্ধ্যায় এসআই ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে নাঈমকে তার বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, ধর্ষক নাঈমকে শুক্রবার গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..