× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী

রংপুরে সেনাবাহিনীর মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো: রংপুরে সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সেনাবাহিনীর মহড়া পরিদর্শনের উদ্দেশ্যে বৃহস্পতিবার রংপুরে পৌঁছান তিনি। বৃহস্পতিবার বেলা ১১ টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি  রংপুরের পাগলাপীরে খলেয়া হেলিপ্যাডে পৌঁছায়।

সেখানে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। দুপুর সাড়ে ১২টায় সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় আয়োজিত ‘ব্রিগেড গ্রুপ আক্রমণ’ মহড়া দেখেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ ও প্রেসসচিব ইহসানুল করিম শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে রয়েছেন। এরপর বিকেলে এক মনোঙ্গ সাষ্কৃতিক অনুষ্ঠান ঢাকা ফিরবেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..