× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

রংপুরে ট্রাক চাপায় শিশু নিহত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫

 শেখ মামুনুর রশিদ, রংপুর ব্যুরো : মাত্র ১৬ ঘণ্টার ব্যবধানে রংপুরে ট্রাকচাপায় অকালেই ঝড়ে গেল আরেক কিশোরের প্রাণ। নিহত কিশোরের নাম আপন বাসপোর (১৩)।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মহানগরীর পায়রা চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আপন বাসপোর জুম্মাপাড়া সুইপার কলোনির নাদিম বাসপোর ছেলে। এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে রংপুর সিটি করপোরেশনের পরিষ্কার- পরিচ্ছন্নতা বিভাগে কর্মরত সকল হরিজন কর্মচারীরা ঘটনাস্থলে ছুটে আসেন। প্রতিবাদে সেখানে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও ভাঙচুর করতে থাকে । পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রাকটি (যশোর-ট ১০৭৫) উদ্ধার করে কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ।

উল্লেখ্য, গতকাল সোমবার বিকেল তিনটায় রংপুরের দর্শনা এলাকাতে বাসচাপায় একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়। নিহত শরিফুল, শহিদুল ও সুমাইয়া স্থানীয় মাদরাসা ছাত্র ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..