× Banner
সর্বশেষ
যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ

রংপুরে ট্রাকচাপায় কলেজ শিক্ষক নিহত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুরের বদরগঞ্জে ঘাতক ট্রাকের চাপায় আক্তারুজ্জামান (৩৫) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মিঠাপুকুর- ফুলবাড়ী সড়কের বদরগঞ্জ উপজেলার নাগেরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে বেলা সাড়ে ১১টা থেকে বেলা একটা পর্যন্ত বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে। পরে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

নিহত আক্তারুজ্জামান নাগেরহাট কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজের ইতিহাস বিষয়ের প্রভাষক ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে তার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, বদরগঞ্জ উপজেলার কুতুবপুর সোনারপাড়া থেকে মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থল কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিলেন আক্তারুজ্জামান।

পথে নাগেরহাট নামক স্থানে মিঠাপুকুর-ফুলবাড়ীগামী একটি ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬-৭৮৬৯) পেছন দিক থেকে তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আক্তারুজ্জামান। খবর পেয়ে সড়ক অবরোধ করা হলে ট্রাক ফেলে পালিয়ে যান এর চালক।

এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ওই সড়কে প্রায় দুই ঘণ্টা ধরে অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তদন্তকারী কর্মকর্তা বদরগঞ্জ থানার এস আই আলফাজ হোসেন বলেন,

“ঘটনাস্থল থেকে স্বজনরা লাশ উদ্ধার করে নিয়ে গেছে। বদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে মামলা না করায় লাশের ময়নাতদন্ত করা হয়নি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..