× Banner
সর্বশেষ
মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে বাসচাপায় কিশোরের মৃত্যু, মেলেনি পরিচয় হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আসুন আমরা ট্রান্সপারেন্সি গ্লাস দিয়ে সমাজটাকে দেখি -জামায়াতের আমির গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা দিলেন ইউএনও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’ – শিক্ষামন্ত্রী কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি -বাণিজ্যমন্ত্রী মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি

রংপুরে জামায়াত-শিবিরের কর্মীসহ গ্রেফতার ৫৮

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো: রংপুরে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের তিন নেতা-কর্মীসহ ৫৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যস্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের পুলিশি হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে প্রেরণ করা হবে।

পুলিশ কন্ট্রোল রুম ইনচার্জ মো. ফরহাদ জানান, জেলা পুলিশের অভিযানে মিঠাপুকুর থানা বিএনপির একজন, কোতয়ালীতে শিবিরের একজন ও পীরগাছায় বিএনপির একজন কর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতা ও গাড়ি ভাংচুরের অভিযোগ রয়েছে। এদিকে, বিশেষ অভিযান চলাকালীন সময়ে অন্যান্য অপরাধে জড়িত থাকার দায়ে পুলিশ আরও ৫৫ জন এজাহার ও ওয়ারেন্ট ভুক্ত পালাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে স্থানীয় থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক বিক্রি ও সেবন, জুয়া, হত্যাসহ সিআর ও জিআর মামলা রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রাখা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..