× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

রংপুরে ইটের আঘাতে বৃদ্ধ নিহত

admin
হালনাগাদ: শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো: রংপুরে পারিবারিক কলহের জেরে প্রতিপক্ষের ছোড়া ইটের আঘাতে শতবর্ষী এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে নগরীর সাতমাথা পাটবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে নগরীর পাটবাড়ি এলাকার আমীর আলী ও ডেকোরেটর ব্যবসায়ী রফিকের পরিবারের মধ্যে সামান্য বিষয় নিয়ে ঝগড়া বাধে। এতে কথা কাটা-কাটির এক পর্যায়ে রফিক তার বাড়ির দোতলা থেকে একটি ইট ছুঁড়ে মারলে ইটটি আমীর আলীর বাবা আলী আকবর (৯৮) এর বুকে লাগে। এতে তিনি গুরুতর আহত হন । পরে শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে আকবর আলী মারা যান। এ ঘটনায় এলাকাবাসী ক্ষৃদ্ধ হয়ে রফিকের বাড়িতে হামলা চালায় এবং তাদের অবরুদ্ধ করে রাখেন। পরে মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফাজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। রংপুর কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কয়েকজনকে আসামী করে নিহতের ছেলে আমীর আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..