মাহফুজার রহমান মাহফুজ, ফুলবাড়ী,কুড়িগ্রাম: মাদক ও সন্ত্রাসমুক্ত যুব সমাজ গঠনের লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে উদ্বোধন হল”রংধনুকাপ ফুটবল টুর্নামেন্ট /২০১৯” এর।উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান জেলা পরিষদ সদস্য জনাব আহাম্মদ আলী পোদ্দার রতনের পৃষ্ঠপোষকতায় আজ বিকাল ৪ ঘটিকার সময় শাহ বাজার আবুল হোসেন সিনিয়র (ফাজিল) মাদ্রাসা মাঠে শাহ বাজার চাষী ক্লাবের সৌজন্যে টুর্নামেন্টটির উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা অনু্ষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ ফুলবাড়ী উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব আতাউর রহমান শেখ।
বিশেষ অতিথি, জনাব আব্দুল লতিফ মিয়া,সদস্য ফুলবাড়ী উপজেলা পরিষদ,জনাব এজাহার আলী চেয়ারম্যান শিমুলবাড়ী ইউ পি,জনাব মহেন্দ্রনাথ মন্ডল সদস্য বড়ভিটা ইউপি,জনাব মজিবর রহমান প্রামানিক সদস্য বড়ভিটা ইউপি।
সভাপতিত্ব করেন জনাব আহাম্মদ আলী পোদ্দার রতন সদস্য,কুড়িগ্রাম জেলা পরিষদ।
উদ্বোধনী খেলায় শিমুলবাড়ী ফুটবল দল ও বড়ভিটা ফুটবল দল পরস্পরের মোকাবিলা করে। আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যদিয়ে জমজমাট হয় উদ্বোধনী ম্যাচটি।চরম উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ পর্যন্ত বড়ভিটা ফুটবল দল ২-১ব্যবধানে জয়লাভ করে।
খেলাটি উপভোগের জন্য বিপুল সংখ্যক ক্রীড়ামোদি দর্শক মাঠে উপস্হিত হয়।দৃষ্টিনন্দন খেলা দেখে দর্শকেরা উভয় দলের খেলোয়ার ওআয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
এ ক্যটাগরির আরো খবর..