× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

বগুড়ায় যৌতুক না পেয়ে গৃহবধুকে হত্যাঃ ঝুলন্ত লাশ উদ্ধার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
যৌতুকে গৃহবধুকে হত্যা

সুব্রত ঘোষ, বিশেষ প্রতিনিধি, বগুড়াঃ বগুড়ায় যৌতুকের মাত্র ৪০ হাজার টাকা না পেয়ে নববধূকে হত্যা করে  লাশ সেলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।
অবশেষে বৃহস্পতিবার বিকেলে স্বামীর বাড়ি থেকে ওই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বগুড়া সদর থানা পুলিশ। লাশ উদ্ধারের পর অভিযুক্ত স্বামী, শ্বশুর, শ্বাশুড়ি, ননদ, দেবর সবাই বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। নিহত ওই নববধূর নাম শরিফা আক্তার (১৯)।
ঘটনাটি ঘটেছে বগুড়ার সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী উত্তরপাড়া গ্রামে। স্থানীয়রা জানায় তিন মাস আগে কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের খিয়ার ভুগইল কালিতলা গ্রামের আবু সামাদের কন্যা শরিফাকে ৩ মাস আগে বিয়ে করে আনে হাজরাদিঘী উত্তরপাড়ার শাহ আলমের ছেলে রাকিব হাসান।
নিহত শরিফার মা অভিযোগ করে বলেন, যৌতুকের দাবীকৃত ৪০ হাজার টাকা না পেয়ে বাড়ির সবাই মিলে আমার মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে।
বগুড়া সদর থানা পুলিশ গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে  ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ  হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে সদর থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..