× Banner

যে চলচ্চিত্র কথা বলছে সময়ের

admin
হালনাগাদ: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: ‘তামসিক নিসর্গ’মাত্র ৭ মিনিট ৩০ সেকেন্ড ব্যাপ্তির স্বল্পদৈর্ঘ্য সিনেমা। অল্প সময়ের মধ্যেই বিশাল এক ক্যানভাস তুলে এনেছেন তরুণ নির্মাতা শ্যামল শিশির। সিনেমায় উঠে এসেছে দেশের প্রধান সঙ্কটগুলোর দৃশ্যরূপ। প্রতিকীচিত্রে ফুটিয়ে তুলেছেন পুঁজিবাদ, সম্রাজ্যবাদ, জঙ্গীবাদ, শিক্ষা ও সাংস্কৃতিক নানা আগ্রাসন। সঙ্গে আরো আছে বর্তমান নষ্ট রাজনীতির চালচিত্র।

সিনেমাটি ইউটিউবে মুক্তি পেয়েছে আজ। চলচ্চিত্র সম্পর্কে শ্যামল শিশির বলেন, ‘প্রচলিত নির্মাণ ভাবনার বাহিরে গিয়ে নিজস্ব উপস্থাপন ভাবনাকেই প্রাধান্য দিয়েছি। আমার মতো করে বলা সমসাময়িক বিভিন্ন ঘটনা দর্শকদের চলমান বাস্তবতাকে নতুন ভাবতে উদ্বুদ্ধ করবে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রটির শুটিং হয়েছে। শুটিং শেষ হয়েছে ২০ নভেম্বর। প্রতীকধর্মী এই চলচ্চিত্রে অভিনয় করেছেন জাহাঙ্গীরনগর থিয়েটার এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের জনা ত্রিশেক শিক্ষার্থী।


এ ক্যটাগরির আরো খবর..