× Banner
সর্বশেষ
৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার জোনাল অফিসের ‘অসম প্রেম কাহিনীতে’ ধরা খাচ্ছে গ্রাহক ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন নারী দিবস উপলক্ষে উপকূলের পাঁচ নারী সংগঠনকে সম্মাননা প্রদান মধুখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে যুব সমাবেশ

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিভিন্ন ইউনিয়নের ২ শতাধিক যুবক-যুবতিরা অংশগ্রহনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে শহরের উজির আলী স্কুল মাঠে এ সমাবেশের আয়োজন করে এ্যাকশন ইন ডেভেলপমেন্ট (এইড) নামের একটি সংগঠন। মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার ওসি মঈন উদ্দিন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজ উদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার খোন্দকার শরীফা আক্তার, উজির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সরকারী শিক্ষক পার্থ প্রতীম কুন্ডু। বক্তারা, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে যুব সমাজ তথা সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। সমাবেশে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২ শতাধিক যুবক-যুবতিরা অংশ নেয়।


এ ক্যটাগরির আরো খবর..