× Banner
সর্বশেষ
বেনাপোলে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে ২৯ লাখ টাকার চোরাচালান পণ্য আটক উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ ,পাইকগাছার ঢ্যামসাখালী সড়ক এখন জনদুর্ভোগে পরিনত ব্র্যাক ব্যাংকের অর্থায়নে বাংলাদেশের বৃহত্তম তেলবাহী জাহাজের প্রথম সমুদ্রযাত্রা বিআইডব্লিউটিসিসহ নৌপরিবহনের সকল প্রতিষ্ঠানকে জনবান্ধব ও লাভজনক করার নির্দেশ – নৌপরিবহন মন্ত্রী টেকসই পানি ব্যবস্থাপনায় সঠিক পদক্ষেপ নিতে হবে ‎ -পানিসম্পদ মন্ত্রী মোঘল আমলের মুসা খান মসজিদ সংরক্ষণ ও পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ মেধা ও দক্ষতার ভিত্তিতেই ক্রীড়াঙ্গনে মূল্যায়ন করা হবে – স্থানীয় সরকার মন্ত্রী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের সাথে মন্ত্রীর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত Yao Wen সাক্ষাৎ করেন।

প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে স্বাগত জানিয়ে বলেনপ্রধানমন্ত্রী খেলাধুলা খুব পছন্দ করেন এবং খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। তিনি ক্রিকেটফুটবলের মত সকল খেলাকে সমান গুরুত্ব দিয়েছেন। তারই অংশ হিসেবে গতকাল খেলোয়াড়দের ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।  

প্রতিমন্ত্রী বলেনখেলাধুলা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে আমরা দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন করতে চাই। ভলিবলআর্চারিব্যাডমিন্টনশুটিং এই খেলাগুলোতে চীন ও বাংলাদেশের একসাথে কাজ করার সুযোগ রয়েছে। আমাদের বিভিন্ন খেলার খেলোয়াড় এবং কোচদের ট্রেনিয়ে চীনের সহযোগিতা প্রয়োজন। এসময় প্রতিমন্ত্রী চীনের জাতীয় পুরুষ ফুটবল দলকে বাংলাদেশের সাথে ফ্রেন্ডশিপ ম্যাচ খেলার আমন্ত্রণ জানান এবং বাংলাদেশের স্পোর্টস ইনস্টিটিউটসমূহে বিনিয়োগের প্রত্যাশা করেন।

চীনের রাষ্ট্রদূত Yao Wen খেলোয়াড়দের মাসিক ভাতার আওতায় আনার উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেনচীনের পুরুষ ফুটবল দলের সাথে ফ্রেন্ডলি ম্যাচের বিষয়টি বিবেচনা করা হবে। এসময় রাষ্ট্রদূত বাংলাদেশের যুব প্রশিক্ষণ কেন্দ্র এবং স্পোর্টস ইন্ডাস্ট্রিতে বিনিয়োগের আশা প্রকাশ করেন।


এ ক্যটাগরির আরো খবর..