× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

যুবদল নেতার পায়ের রগ কাটল যুবলীগ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ মে, ২০১৬

দুলাল চন্দ্র পাল- স্টাফ রিপোর্টারঃ ঢাকার ধামরাইয়ে গতকাল যুবদল নেতা আবুল হাশেম বেদম মারপিটের শিকার হয়েছেন। গুরুতর অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

জানা গেছে ঢাকা জেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শহু, সূতিপাড়া ইউনিয়ন যুবলীগ নেতা শাজাহান, ছানোয়ার হোসেন, আরফান আলী সহ ৮-১০ জন কর্মী চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রাজার শ্রীরামপুর বাজারের নির্বাচনী ক্যাম্পে মত বিনিময় সভায় সময় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় কুপিয়ে শহিদুল ইসলাম শহুর পায়ের রগ কেটে দেয় এবং শাজাহান ও আরফান আলী পেটের ভুরি বের করে ফেলে।

এ ঘটনায় রবিবার যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম বাদী হয়ে সূতিপাড়া ইউনিয়ন যুবদল নেতা আবুল হাশেমকে প্রধান আসামী করে মামলা করেন। গতকাল আবুল হাশেম ধামরাইয়ের শ্রীরামপুরের নিজ গ্রামে গেলে কে বা কারা তাকে বেদম মারপিট করে। এসময় তিনি মারা গেছেন ভেবে তাকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।


এ ক্যটাগরির আরো খবর..