× Banner
সর্বশেষ
ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা ভবানীপুর ফলাফল: রাজনৈতিক প্রচার না বাস্তবতা? ঘরের কাজের মহিলা থেকে বিধায়ক: আউসগ্রামে এক প্রতীকী রাজনৈতিক বার্তা ভবানীপুরে চমক: শুভেন্দু অধিকারীর জয়, নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত আজ ৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল: বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব পড়বে না -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

Kishori
হালনাগাদ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
যুবকের মৃত্যু

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সহিদুল ইসলাম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

১৮ এপ্রিল (শনিবার) সকালে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের হুলাসুজোত গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সহিদুল ইসলাম তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়ার হুলাসুজোত গ্রামের মৃত আছির উদ্দিনেফর ছেলে এবং পেশায় একজন নিমার্ণ শ্রমিক।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে শহিদুল তার নিজ বাড়িতে ঘরে মোটর দিয়ে পানি দিচ্ছিলেন। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তেঁতুলিয়া মডেল থানার কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তেঁতুলিয়া মডেল থানায় এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..