× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

স্টাফ রিপোর্টার

যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব প্রত্যাহার করুন : নতুনধারা

ACP
হালনাগাদ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব প্রত্যাহার করুন : নতুনধারা

নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি আহবান জানিয়ে বলেছেন, আপনার বাবা বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বিশ^ব্যাপী সমাদৃত, তাঁর সম্মান অক্ষুন্ন রাখতে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব প্রত্যাহার করুন। তা না হলে ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান হওয়া স্বত্বেও এমন দেশবিরোধী-স্বাধীনতা বিরোধী শোক প্রস্তাবের কারণে আপনি নিন্দিত হবেন।
১৪ মার্চ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দেয়া বিবৃতিতে চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা ও সাংগঠনিক সম্পাদক আল আমিন বৈরাগী আরো বলেন, বাংলাদেশ-স্বাধীনতার বিরুদ্ধে থাকা কারো নামে শোক প্রস্তাব মানে নীতির বাইরে অবস্থান নেয়া। আর এই অবস্থান নেয়ার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সকল সদস্যই ইতিহাসে প্রশ্নবিদ্ধ হয়ে থাকবেন।
আমরা মনে করি খুব দ্রুত সময়ের মধ্যে দেশ বিরোধী দল জামায়াত ইসলাম এবং যুদ্ধাপরাধীদের দলকে সমর্থন করায় এনসিপিসহ ১১ দলের নিবন্ধন বাতিল করে বাংলাদেশ-এর রাজনীতিকে কলুষমুক্ত করার দাবি বাংলাদেশের স্বাধীনতার পক্ষের প্রতিটি মানুষের।


এ ক্যটাগরির আরো খবর..