× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

ডেস্ক

যুদ্ধবিরতি চুক্তি লংঘন করে পাল্টা যুদ্ধের আহবান পাক প্রধানমন্ত্রীর

Kishori
হালনাগাদ: রবিবার, ১১ মে, ২০২৫
পাল্টা যুদ্ধের আহবান

দক্ষিণ এশিয়ার দুই চিরবৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান চারদিনের সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে পৌছানোর কয়েক ঘন্টার মধ্যে ৩৬০ ডিগ্রি ঘুরে সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের। জাতির উদ্দেশে ভাষণে আক্রমণের দায় ভারতের উপর চাপিয়ে পাল্টা যুদ্ধের আহবান পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের। একইসঙ্গে তাঁর অভিযোগ পুলওয়ামা, পহেলগামকে হাতিয়ার করে যুদ্ধ শুরু করেছে ভারতই। ভারতের হুঁশিয়ারি সত্ত্বেও সীমান্তে ড্রোন অ্যাটাক-সহ জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করেছে পাকিস্তান বলে খবর।

শনিবার বিকেল পাঁচটায় সংঘর্ষ বিরতি লাগু হলেও, তা ভেঙে সন্ধে হতেই একাধিক জায়গায় পাক হামলা ঘটেছে বলে স্পষ্ট জানাল বিদেশ মন্ত্রক। একইসঙ্গে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পাক হামলার উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে। এই হামলার জবাবকেই আক্রমণ বলে মিথ্যে ব্যাখ্যা দিচ্ছে শরিফ বলে মত বিশেষজ্ঞদের। তাই দুপুরের সংঘর্ষ বিরতি আর্জি ছেড়ে রাতেই জাতির উদ্দেশে ভাষণে যুদ্ধ ঘোষণা পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের।

পাক প্রধানমন্ত্রীর দাবি, ভারত হামলা চালিয়েছে পাকিস্তানের সাধারণ নাগরিকের উপর সে জন্য তাঁরা নিজেদের ‘সার্বভৌমত্ব’ রক্ষায় জবাব দিতে নেমেছে। কোনও রাখঢাক না করেই ভারতকে ‘শত্রু রাষ্ট্র’ বলে অভিহিত করে শরিফ বলেন, ‘ড্রোন অ্যাটাক করে ভারত আমাদের ধৈর্য পরীক্ষা করতে নেমেছিল। শক্র রাষ্ট্র যা করেছে তা নিন্দনীয়। কেউ যদি আমাদের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে তাহলে তাদের তার ভাষাতেই জবাব দেওয়া হবে এবং তা দিয়েছে পাক সেনা’।

এখানেই শেষ নয়, জাতির উদ্দেশে ভাষণে শরিফের দাবি, পাকিস্তানের পাল্টা আঘাতে চরম ক্ষতি হয়েছে ভারতের। এ বিষয়ে পাক প্রধানমন্ত্রীর মন্তব্য,‘কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের বন্দুককে থামিয়ে দিতে সক্ষম হয়েছে। এর জন্য পাক সেনাকে অভিনন্দন। চোখের সামনে ভারত একের পর এক এয়ারবেসকে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখেছে। ভারতের রাফাল জেট পাকিস্তানি ফ্যালকনসের সামনে ভোঁতা হয়ে গিয়েছে। নিজেদের আদর্শের জোরেই এই জয় পেয়েছে পাক সেনা।’

উল্লেখ্য, বিদেশ মন্ত্রকের তরফে হওয়া সাংবাদিক বৈঠকে কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ব্যোমিকা সিং স্পষ্ট করে জানিয়েছিলেন, ভারতের এয়ারবেসকে টার্গেট করেছিল পাকিস্তান, যদিও তাদের উদ্দেশ্য সফল হয়নি। বরং পাল্টা জবাবে ধ্বংস পাক এয়ারবেস।


এ ক্যটাগরির আরো খবর..