× Banner
সর্বশেষ
ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে এসএমই ও এমএসএমই খাত – শিল্পমন্ত্রী পীর হত্যাসহ চলমান মব বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জলন ও কালো পতাকা প্রদর্শন ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক, দাম না বাড়ানোর ইঙ্গিত – বাণিজ্যমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্বামী মনোনয়ন না পাওয়ায় আবার যুক্তরাষ্ট্রে ফিরে গেলেন শাবানা

admin
হালনাগাদ: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ  এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবানা সম্প্রতি দেশে এসেছিলেন । যশোর-৬ (কেশবপুর) আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক (শাবানার স্বামী) মনোনয়ন চেয়েছিলেন।

স্বামীর জন্য এলাকায় গিয়ে ভোট চাইতে ও দেখা যায় শাবানাকে। কিন্তু শেষ পর্যন্ত ওয়াহিদ সাদিক মনোনয়ন পাননি। মনোনয়ন না পাওয়ার কয়েকদিন পর জানা গেল, যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন শাবানা।

গণমাধ্যমের খবর, সপ্তাহখানেক আগে ঢাকা ছেড়েছেন তিনি। বাংলাদেশে ব্যবহার করা তার ফোন নম্বরটি বন্ধ। জানা গেছে, কয়েকদিন হলো তারা যুক্তরাষ্ট্রে চলে গেছেন। শাবানার রুটিন চেকআপের দিনক্ষণ ঘনিয়ে আসছিল, তাই দ্রুত চলে যেতে হয়েছে।

গেল বছর ডিসেম্বরে স্বামীসহ ঢাকায় আসেন শাবানা। যশোর-৬ (কেশবপুর) আসনের সাংসদ ইসমাত আরা সাদেকের মৃত্যুতে এ আসনে আগামী ২৯ মার্চ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনে প্রয়াত সাংসদ ইসমাত আরা সাদেকের মেয়ে নওরীন সাদেকও মনোনয়ন চেয়েছিলেন।

এদিকে শোনা যাচ্ছিল শাবানা ও তার স্বামীর এস এস প্রোডাকশন থেকে আবারও ছবি বানাতে যাচ্ছেন। এতদিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে চলে যাওয়ায় ছবি নির্মাণ থেকেও দূরে সরে যান তারা।  এখন পর্যন্ত তাদের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ৩১টি ছবি তৈরি হয়েছে। উল্লেখযোগ্য ছবি হচ্ছে ‘ভাত দে’, ‘গরীবের বউ’, ‘স্বামী স্ত্রী’, ‘আমি সেই মেয়ে’, ‘মান সম্মান’, ‘অশান্তি’, ‘বিশ্বাসঘাতক’, ‘দুই পয়সার আলতা’, ‘সখিনার যুদ্ধ’, ‘রাঙা ভাবি’, ‘সবুজ সাথী’, ‘নাজমা’ ইত্যাদি।

জানা যায়, তারা কয়েকজন পরিচালকের সঙ্গে কথাও বলেছেন। প্রতিষ্ঠানটির সবশেষ প্রযোজিত সিনেমা সোহানুর রহমান সোহানের ‘স্বামী ছিনতাই’। মান্না, মৌসুমী, ঋতুপর্ণা ও শারদ কাপুর অভিনীত এই ছবি ১৯৯৯ সালে মুক্তি পায়।


এ ক্যটাগরির আরো খবর..