× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ

যুক্তরাষ্ট্রে প্রবেশে লাগবে নিরাপত্তা ছাড়পত্র

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নিরাপত্তা ছাড়পত্র ছাড়া এখন থেকে আর কাউকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে না। এমনকি ভিসামুক্ত দেশগুলোর নাগরিকদেরও ছাড়পত্র ছাড়া দেশে প্রবেশ করতে দেবে না বলে নির্দেশনা জারি করেছে মার্কিন সরকার।

এ সিদ্ধান্তকে স্বাগত জানালেও এর ফলে অনেক গ্রিনকার্ডধারী প্রবাসীকেই যুক্তরাষ্ট্রে ফিরে যেতে দুর্ভোগ পোহাতে হবে বলে মনে করছেন প্রবাসী বাঙালিরা।

প্যারিস হামলার মতো অপ্রীতিকর ঘটনা এড়াতে সেদেশে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে মার্কিন সরকার। হোয়াইট হাউজের দেয়া এক নির্বাহী আদেশ অনুযায়ী যুক্তরাষ্ট্রে ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধাপ্রাপ্ত দেশগুলোর নাগরিকদের এখন থেকে সেদেশে প্রবেশে ছাড়পত্রের প্রয়োজন হবে। আর এ ছাড়পত্র নিতে হবে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ থেকে। এমনকি গ্রিনকার্ড ধারীদেরও বিদেশ ভ্রমণের পর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে এই ছাড়পত্র লাগবে।

যুক্তরাষ্ট্র প্রবাসী আইনজীবী নাজমুল আলম বলেন, ‘কোন কোন ক্ষেত্রে হয়তো দেখা যাবে বিমানবন্দরে আপনার ফিঙ্গার প্রিন্ট নেওয়া হচ্ছে। অতিরিক্ত প্রশ্ন করা হতে পারে। যারা প্রকৃত ব্যবসায়ী তারা অহরহ বিভিন্ন দেশে ভ্রমণ করছে- তাদের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশে ভ্রমণ করা তাদের কাজেরই একটি অংশ। কিন্তু ওই ধরণের লোকজনদেরকেও হয়তো জিজ্ঞাসাবাদ করা হবে।’

তবে নিরাপত্তার খাতিরে নেয়া এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি।

আর নির্বাহী নির্দেশ অনুযায়ী এয়ারলাইন্স কর্তৃপক্ষকেই যাত্রীদের ছাড়পত্রের বিষয়টি নজরে রাখতে হবে। ছাড়পত্র ছাড়া যাত্রী বহন করলে এয়ারলাইন্স কোম্পানিকে ৫০ হাজার ডলার জরিমানারও বিধান করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..