× Banner
সর্বশেষ
নবীগঞ্জে সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণের মদ, নগদ টাকা সহ ৫ জন আটক নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ,বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাত দেড়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ মুকুল রায় যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ব্লিজার্ড সতর্কতা জারি, ভ্রমনে নিষেধাজ্ঞা আজ ২৩ ফেব্রুয়ারি সোমবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৩ ফেব্রুয়ারি (সোমবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে জাপানে প্রবাসী কর্মী প্রেরণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন, ভারত ও পাকিস্তানের দূতদের সাক্ষাৎ আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাই – খাদ্যমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই -প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু      

ডেস্ক

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ব্লিজার্ড সতর্কতা জারি, ভ্রমনে নিষেধাজ্ঞা

Kishori
হালনাগাদ: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ব্লিজার্ড সতর্কতা

যুক্তরাষ্ট্রে শক্তিশালী শীতকালীন তুষারঝড়ে ব্লিজার্ড সতর্কতা জারি করে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সাড়ে তিন হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে এবং শত শত ফ্লাইট বিলম্বিত হয়েছে। নিউইয়র্ক সিটিসহ একাধিক এলাকায় জারি করা হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে এমন খবর জানিয়েছে বিবিসি।

শক্তিশালী শীতকালীন তুষারঝড়ে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ৫ কোটি ৪০ লাখ মানুষ ব্লিজার্ড (বড় শঙ্কায় জারি হয়) সতর্কতার আওতায় পড়েছেন।

কানেকটিকাট, ডেলাওয়্যার, নিউ জার্সি ও রোড আইল্যান্ডে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। উপকূলের দিকে ঝড় এগিয়ে আসায় নিউইয়র্ক, কানেকটিকাট ও ম্যাসাচুসেটসেও অনুরূপ নির্দেশ জারি রয়েছে। আবহাওয়াবিদদের মতে, রোববার ও সোমবার যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল এবং কানাডার মেরিটাইম প্রদেশগুলোও ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

এটি গত প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘নর’ইস্টার’ ঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে জাতীয় আবহাওয়া বিভাগ। তুষারপাত, তীব্র দমকা হাওয়া ও উপকূলীয় বন্যার আশঙ্কা রয়েছে। প্রায় ৩ কোটি ৫০ লাখ মানুষ ব্লিজার্ড সতর্কতায় এবং আরও ১ কোটি ৯০ লাখ মানুষ শীতকালীন ঝড় সতর্কতার আওতায় আছেন।

নিউইয়র্ক সিটিতে ৯ বছর পর প্রথমবারের মতো ব্লিজার্ড সতর্কতা জারি হয়েছে। শহরে ১৮ থেকে ২৪ ইঞ্চি (০.৫–০.৬ মিটার) পর্যন্ত তুষারপাত হতে পারে এবং তাপমাত্রা নেমে যেতে পারে প্রায় মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসে।

রোববার রাত ৯টা (স্থানীয় সময়) থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মেয়র জোহরান মামদানি ঘোষণা করেছেন, জরুরি প্রয়োজন ছাড়া সব সড়ক, মহাসড়ক ও সেতু বন্ধ থাকবে এবং স্কুলও বন্ধ থাকবে।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর কাথি হোচুল পুরো রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করে প্রায় ১০০ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করেছেন। তিনি সতর্ক করে বলেন, ‘বহু বছর পর এমন ঝড় দেখছি। লং আইল্যান্ড ও নিউইয়র্ক সিটি সরাসরি ঝড়ের কেন্দ্রে রয়েছে।’

অন্যান্য অঙ্গরাজ্যের অবস্থা

নিউ জার্সির গভর্নর মিকি শেরিল জরুরি অবস্থা জারি করে বাস, লাইট রেল ও অন্যান্য গণপরিবহন পরিষেবা বন্ধ ঘোষণা করেছেন। কানেকটিকাটের গভর্নর নেড ল্যামন্ট রাজ্যের মহাসড়কে বাণিজ্যিক যান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন। ম্যাসাচুসেটস, ডেলাওয়ার ও রোড আইল্যান্ডেও জরুরি অবস্থা জারি হয়েছে। বোস্টনে স্কুল বন্ধ রাখা হয়েছে। পেনসিলভেনিয়ার গভর্নর দুর্যোগ ঘোষণা করে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে বাসিন্দাদের নির্দেশ দিয়েছেন।

ব্যাপক ফ্লাইট বাতিল

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রোববার যুক্তরাষ্ট্রে সাড়ে তিন হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে এবং শত শত ফ্লাইট বিলম্বিত হয়েছে। উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৬৫–৭০ মাইল বেগে দমকা হাওয়া বইতে পারে, এতে গাছ ভেঙে পড়া ও বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা রয়েছে।

কানাডায়ও প্রভাব
কানাডার নোভা স্কশিয়ার পূর্ব উপকূলে সোমবার সকাল থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ‘অরেঞ্জ ওয়েদার ওয়ার্নিং’ জারি করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারলে এই ঝড় উত্তর-পূর্বাঞ্চলে বড় ধরনের দুর্ভোগ ডেকে আনতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..