× Banner
সর্বশেষ
বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহতের পরিবার ও আহতকে সহায়তা দিলেন বিএনপি নেতা আবু তাহের ভারত

যুক্তরাষ্ট্রে ছোট্ট তিন সন্তানকে গলা কেটে হত্যা করলেন মা!

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১২ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/The-United-States-strangled-and-killed.jpg

নিজের তিন শিশু সন্তানকে গলা কেটে হত্যা করেছেন এক মা। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। এ ঘটনায় লিলিয়ান ক্যারিলিও (৩০) নামে ওই মাকে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করেছে সিটি ‍পুলিশ।

শনিবার লস অ্যাঞ্জেলস শহর থেকে ২০০ মাইল দূরের তুলারে পল্লী এলাকার একটি বাসা থেকে তিন শিশুর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। খবর লস অ্যাঞ্জেলস ডেইলি নিউজের।

এ ঘটনায় পুলিশ নিহত শিশুদের বাবা এরিক ডেনটনকেও গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে। নিহত তিন শিশু জোয়ানা, টেরি ও সেইরার বয়স যথাক্রমে- ৩ বছর, ২ বছর ও ৬ মাস।

তাদের মধ্যে দু’জন কন্যা ও একজন ছেলে শিশু। শিশুদের নানি কাজ থেকে বাসায় ফিরে নিজের মেয়েকে ঘরে পাননি। রক্তাক্ত অবস্থায় তিনটি শিশুকে তিনি পড়ে থাকতে দেখে পুলিশকে বিষয়টি জানান।

স্থানীয় পুলিশ জানায়, নিহত শিশুদের মা লিলিয়ান ক্যারিলিও ঘটনার পর গাড়ি চালিয়ে পালিয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থল থেকে প্রায় একশ’ মাইল দূরে নিজের গাড়ি রেখে অন্য একটি গাড়ি ছিনতাই করেন লিলিয়ান। পরে ধাওয়া করে ছিনতাই করা গাড়িসহ লিলিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..