× Banner
সর্বশেষ
দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই - মা‌র্কিন রাষ্ট্রদূত

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীতে আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত এসব কথা ব‌লেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের হওয়া বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বরং এই চু‌ক্তি‌কে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে দেখ‌ছেন তি‌নি।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ব‌লেন, বা‌ণিজ‌্য চুক্তির ফলে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক অনেকখানি কমে আসবে। আগে যেখানে শুল্কের হার ছিল ৩৫ শতাংশ, তা এখন ১৯ শতাংশে নেমে আসবে। এই বিশাল শুল্ক ছাড়ের সুবিধা নিতে দ্রুত চুক্তিটি বাস্তবায়নে বাংলা‌দেশ প্রয়োজনীয় আইন পাস কর‌বে ব‌লে আমি ম‌নে ক‌রি।

বাংলাদেশে ব্যবসা করার ক্ষে‌ত্রে বি‌ভিন্ন প্রতিবন্ধকতার কথা তু‌লে ধ‌রেন মা‌র্কিন রাষ্ট্রদূত। তি‌নি বলেন, এখানকার জটিল লাইসেন্সিং পদ্ধতি, অস্বচ্ছ প্রক্রিয়া এবং অনানুষ্ঠানিক পদ্ধতি বড় বিনিয়োগের পথে প্রধান বাধা।  ডিজিটাল কাস্টমস ব্যবস্থা চালু, স্বচ্ছ ক্রয়প্রক্রিয়া নিশ্চিত এবং শ্রম ও পরিবেশগত মানদণ্ড জোরদার করার মাধ্যমে ব্যবসার পরিবেশ সংস্কার করা জরু‌রি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।


এ ক্যটাগরির আরো খবর..