× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র ১৮’শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে না -বিরোধী দলীয় নেতা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা বৃষ্টি ও বন্যার প্রভাবে বাজারে অস্থিরতা, কাঁচামরিচ ৪০০ টাকা কেজি মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

ডেস্ক

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধানের পদ থেকে পদত্যাগ করলেন তুলসী গ্যাবার্ড

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ মে, ২০২৬
পদত্যাগ করলেন তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক (ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স-ডিএনআই) তুলসী গ্যাবার্ড পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২২ মে) এক বৈঠকে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের সিদ্ধান্তের কথা জানান। তার পদত্যাগ আগামী ৩০ জুন থেকে কার্যকর হবে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, স্বামী আব্রাহাম উইলিয়ামসের বিরল ধরনের অস্থি ক্যানসারে আক্রান্ত হওয়ার পর পারিবারিক কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন গ্যাবার্ড।

পদত্যাগপত্রে গ্যাবার্ড প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, গত দেড় বছর ধরে জাতীয় গোয়েন্দা বিভাগের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়ায় তিনি গভীরভাবে কৃতজ্ঞ। তবে স্বামীর শারীরিক অবস্থার কারণে তাকে দায়িত্ব ছাড়তে হচ্ছে।

চিঠিতে তিনি উল্লেখ করেন, তার স্বামী আব্রাহাম সম্প্রতি অত্যন্ত বিরল ধরনের অস্থি ক্যানসারে আক্রান্ত হয়েছেন এবং আগামী সপ্তাহ ও মাসগুলোতে বড় ধরনের চিকিৎসাগত চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। এ পরিস্থিতিতে জনসেবা থেকে সরে দাঁড়িয়ে স্বামীর পাশে থাকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

গ্যাবার্ড আরও লেখেন, “আমি বিবেকের কাছে দায়বদ্ধ থেকে তাকে এই লড়াই একা মোকাবিলা করতে বলতে পারি না। এই মুহূর্তে আমাকে তার পাশে থাকতে হবে এবং পূর্ণ সমর্থন দিতে হবে।”

পদত্যাগের পর জাতীয় গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে প্রিন্সিপাল ডেপুটি ডিএনআই অ্যারন লুকাস দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।


এ ক্যটাগরির আরো খবর..