× Banner
সর্বশেষ
নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষ; আহত ৮০ ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দিনাজপুরের তরুণী সংবাদ প্রকাশে তোলপাড়; অবৈধ রাজপ্রাসাদ বাঁচাতে প্রভাবশালীদের দ্বারে দ্বারে দৌড়ঝাঁপ কালকিনিতে সহকারী শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতার হয়নি কোন আসামী পাইকগাছায়  ইয়াবাসহ একজন গ্রেফতার: মোবাইল কোর্টে কারাদণ্ড ও অর্থদণ্ড শপথ নিলেন চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর সারা দেশে হাম ও উপসর্গে আরও ২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৭৪৭ জনশক্তি রপ্তানিতে আলজেরিয়ার সঙ্গে যৌথ পরামর্শক কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর যশোর নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ৯ লক্ষ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক-১ আগাম সতর্কতায় দুর্যোগ মোকাবিলার সক্ষমতা জোরদার করেছে সরকার – ত্রাণমন্ত্রী

রিজোয়ান রাজন

যুক্তরাজ্যে বাংলাদেশি শিল্পী দম্পতির সাফল্য

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
বাংলাদেশি শিল্পী দম্পতির সাফল্য

ইউকে আর্ট অ্যান্ড কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশি আর্টিস্ট ডেভেলাপমেন্ট এজেন্সির (বাডা) সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয় শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বিজয়ীদের মধ্যে রয়েছেন মূকাভিনয়শিল্পী রিজোয়ান রাজন ও চিত্রশিল্পী তামিমা সুলতানা।

সম্প্রতি যুক্তরাজ্যের বার্মিংহামের লিয়া হলে আয়োজিত অনুষ্ঠান বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

বিজয়ী শিল্পীদের নগদ অর্থ প্রদানের পাশাপাশি অভিজ্ঞ মেন্টরের তত্বাবধানে ধাপে ধাপে নিয়মিত অনুশীলন প্রক্রিয়া চলবে আগামী অক্টোবর পর্যন্ত। নভেম্বরে মাসব্যাপী ‘বাংলা মান্থ ২০২৬-’এ বিজয়ী ছয় শিল্পী তাদের পরিবেশনা উপস্থাপন করবেন।

প্রসঙ্গত, তামিমা সুলতানা সম্প্রতি ফ্যাশন ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর (ইন মেরিট) সম্পন্ন করেছেন। রিজোয়ান রাজন নবধারার মূকাভিনয়শিল্পী হিসাবে দেশে-বিদেশে পরিচিত একটি নাম। তিনি বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশান ও বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সম্পাদক। শিল্পী দম্পতি বর্তমানে যুক্তরাজ্যের বার্মিংহামে বসবাস করছেন।


এ ক্যটাগরির আরো খবর..