× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক

যুক্তরাজ্যে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
চীন যাচ্ছেন ডঃ ইউনূস

যুক্তরাজ্যে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস।

চার দিনের সরকারি সফরে আজ মঙ্গলবার (১০ জুন) বেলা সাড়ে ১২টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে সেখানে পৌঁছেছেন তিনি। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারপ্রধান এই সফরে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ করবেন এবং তার হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

সফর চলাকালীন ড. ইউনূসের সঙ্গে একটি বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও। আগামী শুক্রবার (১৩ জুন) সকালে অনুষ্ঠিত হতে পারে বৈঠকটি।

সম্ভাব্য এই বৈঠক নিয়ে সোমবার (৯ জুন) রাতে আলোচনাও হয়েছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে। সেখানে তারেক রহমান নিজেই বৈঠকের বিষয়ে নেতাদের অবহিত করেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে রাজনৈতিক সংকট উত্তরণে বহুমুখী সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে একটি সূত্র জানিয়েছে, বিমানবন্দর থে‌কে সেন্ট্রাল লন্ড‌নের হো‌টে‌লে পৌঁছে প্রাতরাশ সে‌রেই বেশ ক‌য়েকটি বৈঠকের সূচি র‌য়ে‌ছে ড. ইউনূসের। এদিন তার সঙ্গে হো‌টেলে দেখা কর‌বেন বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এ‌পি‌পিজি) সদস‌্যরা। এ গ্রু‌পের চেয়ারপারসন বাংলাদেশি বং‌শোদ্ভূত ব্রিটিশ এম‌পি আপসানা বেগম। এরপর একা‌ধিক মি‌ডিয়া‌কে সাক্ষাৎকার দেওয়ার সময়ও রাখা হ‌য়েছে।


এ ক্যটাগরির আরো খবর..