× Banner
সর্বশেষ
জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ

যুক্তরাজ্যে কনসার্টে সন্ত্রাসী হামলায় নিহত ১৯, আহত ৫০

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ মে, ২০১৭

নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যের ম্যানচেস্টার নগরীতে চলছে কনসার্ট। স্থানীয় সময় রাত তখন সাড়ে ১০টা। গাইছেন মার্কিন তারকা পপশিল্পী আরিয়ানা গ্রান্ড। চারদিকে সঙ্গীত আর আনন্দের মুর্ছনা। এর মধ্যেই হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল ইউরোপের সবচেয়ে বড় অ্যারেনাটি

মুহূর্তে পাল্টে গেল দৃশ্যপট। চারদিকে আবার হুল্লোড়। এবার আর আনন্দে নয়, প্রাণ বাঁচানোর তাগিদে

দুই মাসের মধ্যে যুক্তরাজ্যে এই দ্বিতীয় সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ১৯ জন। আহত প্রায় ৫০ জনের বেশি

এদিকে হামলার পর পরই জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সমর্থকরা অনলাইনে উচ্ছ্বাস প্রকাশ করে। যুক্তরাজ্যভিত্তিকক জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণ সংস্থাজিহাদওয়াচআইএসের একটি টুইটের বরাতে জানায়, হামলা এক নতুন শুরুর ইঙ্গিত। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত দাপ্তরিকভাবে এই হামলার দায়িত্ব স্বীকার করেনি আইএস

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানায়, হামলার পর পরই ঘটনাস্থলে উপস্থিত ২৪ হাজার মানুষ বাঁচার জন্য ছোটাছুটি শুরু করে। ততক্ষণে রক্তে ভেসে গেছে অ্যারেনার একাংশ। এই তুমুল হট্টগোলের মধ্যে ঘটনাস্থলে একের পর এক আসতে থাকে অ্যাম্বুলেন্স বোমা নিষ্ক্রিয়কারী দল

পুলিশের বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম জানিয়েছে,এক মিনিটের ব্যবধানে পরপর দুটি বিস্ফোরণ হয়েছে। এর মধ্যে একটি বিস্ফোরণ ঘটেছে কনসার্টের টিকিট বুথের পাশে। ছাড়া হামলাটিকে আত্মঘাতী হামলা বলেও সন্দেহ করছে পুলিশ

ঘটনার ঠিক দুই মাস আগে গত ২২ মার্চ জঙ্গি হামলার শিকার হয়েছিল যুক্তরাজ্য। সে সময়ে দেশটির হাউস অব কমনসের পাশে ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর গাড়ি নিয়ে উঠে পড়ে এক জঙ্গি। ওই হামলায় নিহত হয়েছিলেন পাঁচজন, আহত হয়েছিলেন ৪০ জনেরও বেশি মানুষ

এদিকে ভয়াবহ এই হামলার পর দেশটিতে চলমান নির্বাচনী প্রচারণা স্থগিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী টেরেজা মে। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এক বার্তায় ক্ষতিগ্রস্থ ব্যক্তি পরিবারের পাশে সর্বোতভাবে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন তিনি

শোক সমবেদনা্ জানিয়েছেন যুক্তরাজ্যের বিরোধীদল লেবার পার্টির নেতা জেরেমি করবিনও। টুইট বার্তায় তিনি এই হামলাকে ন্যক্কারজনক বলে উল্লেখ করে ঘটনাস্থলে জরুরি সেবাদানকারীদের কাজের প্রশংসা করেছেন


এ ক্যটাগরির আরো খবর..