× Banner
সর্বশেষ
সবার সঙ্গে গঠনমূলক অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার – তথ্যমন্ত্রী মৃগী রোগে আক্রান্ত হয়ে মান্দায় বিলে ডুবে নারীর করুণ মৃত্যু বেনজীরের জামিন বাতিলের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে – স্বরাষ্ট্রমন্ত্রী প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের যাত্রা শুরু, উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই – স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকট মোকাবিলায় ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার সহায়তা ঘোষণা অস্ট্রেলিয়ার বেনাপোল বন্দরে আমদানি-রফতানি ও পাসপোর্টধারী যাতায়াত তথ্য রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে – তথ্যমন্ত্রী

যারা দাবি করে আমাদের সরকার কিছুই করে না, তারা স্পষ্ট মিথ্যা বলছেন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ মে, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ আমাদের আওয়ামী লীগ সরকার গত তিন বছরে সংগঠিত ৩৭টি হত্যাকাণ্ডের মাঝে কমপক্ষে ৩৪টিতে যারা জড়িত তাদের গ্রেপ্তার করেছে। “যারা দাবি করে আমাদের সরকার কিছুই করে না, তারা স্পষ্ট মিথ্যা বলছেন।” বললেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জয়।

সোমবার রাতে নিজের ফেইসবুক পাতায় এক পোস্টে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক এই উপদেষ্টা।

জয় লেখেন, “আমাদের আওয়ামী লীগ সরকার গত তিন বছরে সংগঠিত ৩৭টি হত্যাকাণ্ডের মাঝে কমপক্ষে ৩৪টিতে যারা জড়িত তাদের গ্রেপ্তার করেছে। এদের মাঝে এখন পর্যন্ত কিছু লোকের আদালতে সাজা হয়েছে এবং বাকিদের বিচার চলছে।”

২০১৩ সালে গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দার খুনের পর থেকে গত তিন বছরে ব্লগার ছাড়াও দেশে লেখক-প্রকাশক, অধ্যাপক, বিদেশি ও ধর্মগুরুসহ অসাম্প্রদায়িক চেতনার বহু মানুষকে একই কায়দায় হত্যা করা হয়।

তথাকথিত ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে সংঘটিত এসব হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনায় পুলিশ ও সরকারের ‘আন্তরিকতার অভাব’ রয়েছে বলে একটি পক্ষের সমালোচনার মধ্যে তাদের সমালোচনা করলেন সজীব ওয়াজেদ।

এর আগে ৩ মে ঢাকায় এক সংবাদ সম্মেলন করে পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক দাবি করেন, ব্লগার রাজীব হায়দার খুনের পর থেকে গত ৩০ এপ্রিল টাঙ্গাইলে হিন্দু দর্জি নিখিল জোয়ারদার হত্যাকাণ্ড পর্যন্ত ৩৭ হত্যাকাণ্ডের ৩৪টিতেই মূল ঘটনা উদ্ঘাটিত হয়েছে।

মূল ঘটনা উদঘাটনের দাবি করা হলেও কীভাবে মূল ঘটনা উদঘাটন হয়েছে, তার সুস্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি পুলিশের কাছ থেকে।

আর ৩৭ হত্যাকাণ্ডের মধ্যে আদালতে মাত্র ছয়টির অভিযোগপত্র দেওয়া হয়েছে বলেও স্বীকার করেন তিনি।

এর মধ্যে সর্বশেষ ১৩ মে রাতে ধ্যানরত অবস্থায় গলা কেটে হত্যা করা হয় বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ মং শৈ উকে। ইতোমধ্যে এই বৌদ্ধ ভিক্ষু  হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।

সজীব ওয়াজেদ এই তিনজনকে গ্রেপ্তারসহ সমকামী অধিকার কর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব রাব্বী তনয় হত্যাকাণ্ডে একজনকে গ্রেপ্তারের বিষয়টিও তার ফেইসবুক পোস্টে উল্লেখ করেন।

জয় লেখেন, “আমাদের পুলিশ জুলহাজ মান্নান এবং মাহবুব রাব্বি তনয়ের হত্যায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে। আমরা বাকি হত্যাকারীদেরও ধরতে অভিযান চালাচ্ছি।

“আমরা এছাড়াও গত সপ্তাহে বৌদ্ধ ভিক্ষু হত্যায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছি। এদের দু’জন সন্দেহভাজন মিয়ানমারের নাগরিক।”


এ ক্যটাগরির আরো খবর..