× Banner
সর্বশেষ
রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল

ডেস্ক

যারা অগ্নিসন্ত্রাস চালাচ্ছে তাদের দেখামাত্রই গুলির নির্দেশ; ডিএমপি কমিশনারের

Kishori
হালনাগাদ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
যারা অগ্নিসন্ত্রাস চালাচ্ছে তাদের দেখামাত্রই গুলির নির্দেশ; ডিএমপি কমিশনারের

যারা অগ্নিসন্ত্রাস চালাচ্ছে, বাসে আগুন দিচ্ছে, পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করছে এবং মানুষের জান-মাল নিয়ে খেলছে, তাদের প্রতিরোধে দেখামাত্রই গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

আজ রোববার ১৬ নভেম্বর২০২৫ রাতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলীর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলানিউজ জানতে চায়, যারা অগ্নিসন্ত্রাস চালাচ্ছে, বাসে আগুন দিচ্ছে, তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত বা আপনার পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কি না।

প্রশ্নের উত্তরে তিনি লেখেন, ‘Yes, police will shoot them at sight’ অর্থাৎ, ‘হ্যাঁ, পুলিশ তাদের দেখামাত্রই গুলি করবে।’

এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজও পুলিশকে আগ্নেয়াস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। চট্টগ্রাম নগরীর নিরাপত্তা জোরদার করতে দেওয়া বেতার বার্তায় নগরীতে যেসব আগ্নেয়াস্ত্র বহনকারী ও অস্ত্রধারী সন্ত্রাসী রয়েছে, তাদের দেখামাত্র সাবমেশিন গান (এসএমজি) ব্যবহার করার জন্য পুলিশকে নির্দেশ দেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..