× Banner
সর্বশেষ
দেশের সবচেয়ে ব্যয়বহুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা ফরিদপুর-২ এ ভোটের আগে উত্তেজনা, সংবাদ সম্মেলনে গুরুতর অভিযোগ ১১ জোট প্রার্থীর ভোটের আগের দিন দোয়া-মোনাজাতে জাপা প্রার্থী রায়হান জামিল ভোট কেনাবেচার বিষয়ে প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা জুলাই বিপ্লবের চেতনায় কাল ভোট,জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক

যান ও রিক্সা চালকের মাঝে ১০০০ মাস্ক বিতরণ করল হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশন

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৭ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Grambangla-Foundation.jpg

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় ভ্যান, রিক্সাচালক ও গরীব মানুষের মাঝে ১০০০ মাস্ক বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশন’।
২৭ মার্চ (শনিবার) দুপুর ১টায় বোদা বাসস্ট্যান্ডে মাস্ক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বোদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোখলেছুর রহমান জিল্লুর। এসময় প্রবীণ সাংবাদিক মোঃ মাজহারুল ইসলাম, সাকোয়া ডিগ্রী কলেজের প্রভাষক ও সাংবাদিক এন এ রবিউল হাসান লিটন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম মিঠু,
হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশনের ট্রেজারার আহসান হাবীব, সাংবাদিক লিয়াজউদ্দীন মানিকসহ হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চেয়ারম্যান বলেন, হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশনের মত দেশের সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে আরো বেশি বেশি ছিন্নমূল মানুষদের কল্যানে এগিয়ে আসার অনুরোধ করেন।
সংগঠনটির স্বেচ্ছাসেবকরা রিক্সা, ভ্যানচালক ও গরীব মানুষদের মাঝে মাস্ক বিষয়ে সচেতনতা সৃষ্টি করেন এবং সঠিক নিয়মে মাস্ক পরার নিয়ম কানুনও শিখিয়ে দেন।
‘হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশন’ দেশে করোনা ভাইরাসের শুরু থেকেই গরীব ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ সামগ্রী থেকে শুরু করে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও ঔষধ পত্র সরবরাহসহ জনসচেতনতা মূলক কার্যক্রম চালিয়ে আসচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..