× Banner
সর্বশেষ
পাইকগাছায় পরীক্ষামূলক বার্লি চাষ,লবণাক্ত জনপদে কৃষিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের গোলপাতা বহনে প্রস্তুত হচ্ছে পেটকাটা বড় নৌকা পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব লক্ষ্মীপুরে উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৬০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ নড়াইলে পুলিশের অভিযানে হত্যা মামলার পালাতক আসামি গ্রেফতার ডাসারে কলেজে চুরি করতে এসে ধরা পড়লো চোর মহেশপুরে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, ককটেল বিস্ফোরন ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

নোয়াখালী প্রতিনিধি

যানজট সৃষ্টির প্রতিবাদ করায় নোয়াখালীতে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা

নোয়াখালীর চাটখিলে রাস্তায় যানজট সৃষ্টির প্রতিবাদ করায় সিএনজি চালিত এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক ব্যাটারি চালিত অটোরিকশা চালক ও সিএনজি চালিত অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ।  নিহত মো.সাখাওয়াত উল্ল্যাহ্ (৫৫) উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পাইক বাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে।
বুধবার (৪ অক্টোবর) সকালের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।  এর আগে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাটখিল-সোনাইমুড়ী সড়কের পাঁচগাঁও ইউনিয়নের মোস্তান নগর এলাকার মহুরী মার্কেটে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো, উপজেলার হালিমা দিঘীর পাড় এলাকার ল্যাংটা বাড়ির মৃত মো.নবীর ছেলে মো.রাজু (২২) ও একই এলাকার সুইপার আকবরের ছেলে জাহাঙ্গীর (২৪)।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা জানা যায়, নিহত সাখাওয়াত পেশায় একজন সিএনজি চালিত অটোরিকশা চালক ছিলেন। মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি উপজেলার চাটখিল বাজার থেকে নিজের সিএনজি চালিয়ে বাড়ি ফিরছিলেন।  যাত্রা পথে তিনি চাটখিল-সোনাইমুড়ী সড়কের মোস্তান নগর এলাকার মহুরী মার্কেট এলাকায় পৌঁছলে দেখেন কয়েকটা ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজি চালিত অটোরিকশা রাস্তায় এলোমেলো ভাবে রাখা হয়েছে। এ কারণে রাস্তায় যানজট সৃষ্টি হচ্ছে। তাৎক্ষণিক সিএনজি থামিয়ে তিনি এলোমেলো ভাবে রাস্তায় গাড়ি রাখার প্রতিবাদ করেন। এ নিয়ে অটোরিকশা চালক রাজুর সাথে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাজু ও তার বন্ধু সিএনজি চালক জাহাঙ্গীর, মুন্না এক সঙ্গে সিএনজি চালক সাখাওয়াতকে এলোপাতাড়ি কিল,ঘুষিসহ বেধড়ক পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামিরা রাস্তার মধ্যে এলোমেলো ভাবে গাড়ি রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। নিহত সাখাওয়াত সিএনজি নিয়ে বাড়ি যাওয়ার পথে গাড়ি পার করতে না পেরে, সিএনজি থেকে নেমে জিজ্ঞেস করে তোমরা এভাবে গাড়ি রাখছো কেন। এ কথা জিজ্ঞেস করার সাথে সাথে আসামিরা তাকে এলাপাতাড়ি মারধরে করলে তিনি মারা যান।
ওসি তদন্ত আবু জাফর আরো বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে।  এ ঘটনায় ২ আসামিকে আটক করা হয়েছে। তিনজনকে আসামি করে মামলা দায়েরের প্রস্ততি চলছে। বুধবার সকালের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..