× Banner
সর্বশেষ
যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদের তিনদিন আগে মহাসড়কে ট্রাক চলাচল বন্ধ থাকবে

admin
হালনাগাদ: শনিবার, ১৯ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ ঈদের তিনদিন আগে থেকে মহাসড়কে সব রকমের ট্রাক, লরি, কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে। বললেন সড়ক ও পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (১৯ মে) গাজীপুরের কালিয়াকৈরে সুত্রাপুরে সাসেস এর সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় এ তথ্য জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, যানজট নিরসন ও ভোগান্তি কমাতে পুলিশ, সড়ক ও জনপথ এবং স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন, রাস্তাকে চলাচল এবং ব্যবহার উপযোগী রাখতে হবে। বর্ষাকালে বৃষ্টি হবে তবে বৃষ্টিকে অজুহাত করে রাস্তার মেরামত কাজ সঠিকভাবে হবে না এটা আমি শুনব না।

তিনি আরও বলেন, ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে মহাসড়কে ৮০০-৯০০ হাইওয়ে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পুলিশের পাশাপাশি কমিনিউটি পুলিশের সদস্যরাও উপস্থিত থাকবেন।

ঈদে গার্মেন্টস মালিকরা যেন তাদের শ্রমিকদের একসঙ্গে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দেন সেজন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তাদের প্রতি আহবান জানান। সভায় মহাসড়ক দিয়ে চলাচল স্বাভাবিক করতে কর্মকর্তাদের দাবির প্রেক্ষিতে প্রয়োজনীয় স্থানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে না আসলেও গণতন্ত্রের ক্ষতি হবে না। তবে আমরা চাই তারা নির্বাচনে আসুক। একতরফা নির্বাচনের ফাঁদে আমরা পড়ব না। বিএনপি না আসলেও অন্য দলগুলোর অংশগ্রহণে নির্বাচন হবে।

এর আগে মন্ত্রী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায়  চারলেনের উন্নীত করণ কাজের পরিদর্শন করেন।


এ ক্যটাগরির আরো খবর..