× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশ দখলমুক্ত করতে ঝিকরগাছা প্রশাসনের ৭ দিনের আলটিমেটাম

ACP
হালনাগাদ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশ দখলমুক্ত করতে ঝিকরগাছা প্রশাসনের ৭ দিনের আলটিমেটাম

যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা বাজার অংশে সড়কের দু’পাশে অবৈধ দখল উচ্ছেদে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা ও পৌর প্রশাসন। অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনাকারীদের আগামী ৭ দিনের মধ্যে নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বেলা ১২টার দিকে ঝিকরগাছা পৌরসভার বাজার এলাকায় সরেজমিন পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক সাফফাত আরা সাঈদ। এ সময় তিনি সড়কের দু’পাশে গড়ে ওঠা অবৈধ দোকান, স্টল ও স্থাপনা অপসারণের জন্য দখলদারদের সতর্ক করেন।

পরিদর্শনকালে ইউএনও সাফফাত আরা সাঈদ বলেন, যশোর-বেনাপোল মহাসড়ক একটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক। এই সড়কের উপর ও পাশে অবৈধভাবে দোকান বসানোর কারণে যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং প্রতিনিয়ত জনদুর্ভোগ বাড়ছে। তাই জনস্বার্থে সড়ক দখলমুক্ত রাখা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, “আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, কেউ যদি রাস্তা থেকে একটি কাঁটা সরিয়ে দেয়, সেটিও সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হয়। অথচ আপনারা রাস্তার ওপর বড় বড় স্থাপনা নির্মাণ করে মানুষের চলাচলে বাধা সৃষ্টি করছেন। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তিনি দখলদারদের উদ্দেশ্যে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে স্বেচ্ছায় সকল অবৈধ স্থাপনা সরিয়ে নিতে হবে। অন্যথায় প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি সতর্ক করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ জালাল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমির মাওলানা আব্দুল আলিম, প্রচার ও মিডিয়া সম্পাদক শেখ আবিদুর রহমান, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পৌর সভাপতি আসাদুজ্জামান আসাদ, পৌর জামায়াতের আমির আব্দুল হামিদ, অফিস সম্পাদক আব্দুল কাদের এবং ছাত্র সমন্বয়ক আখি খাতুন সহ সাংবাদিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এমন কার্যক্রমের বিষয়ে স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..