× Banner
সর্বশেষ
ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে এসএমই ও এমএসএমই খাত – শিল্পমন্ত্রী পীর হত্যাসহ চলমান মব বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জলন ও কালো পতাকা প্রদর্শন ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক, দাম না বাড়ানোর ইঙ্গিত – বাণিজ্যমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেনাপোলে যশোর জেলা ক্রীড়া সংস্থার কিশোর-কিশোরী ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
যশোর জেলা ক্রীড়া সংস্থা

স্টাফ রিপোর্টার বেনাপোলঃযশোরের বেনাপোলে মুজিব বর্ষ উদযাপনে যশোর জেলা ক্রীড়া অধিদপ্তরের আয়োজনে ‘কিশোর-কিশোরী ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়েছে।
‘কিশোরী ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ এর ফাইনালে সানরাইজ পাবলিক স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নবদিগন্ত প্রিক্যাডেট এন্ড হাইস্কুলকে ও ‘কিশোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ এর ফাইনালে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজ পাবলিক স্কুল।
যুব ক্রীড়া মন্ত্রনালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় যশোর জেলা ক্রীড়া অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে বেনাপোল ফুটবল মাঠে অনুষ্ঠিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে নবদিগন্ত প্রি ক্যাডেট এন্ড হাইস্কুল ও সানরাইজ পাবলিক স্কুল জয়লাভ করে।
যশোর জেলা ক্রীড়া অফিসার মোঃ খালিদ জাহাঙ্গীরের সভাপতিত্বে খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সিরাজুল ইসলাম,বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সহ- প্রধান শিক্ষক জুলফিকার আলী, নবদিগন্ত প্রি ক্যাডেট এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক আবু তালহা, সানরাইজ পাবলিক স্কুলের সহ-প্রধান শিক্ষক ইমামুল ইসলাম, তালশারী মডেল স্কুলের প্রধান শিক্ষক শফিউর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব নূর ইসলাম ফুটবল স্পোর্টস একাডেমির ফুটবল কোচ সাব্বির আহম্মেদ পলাশ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক সুমন মাহমুদ, আমরা বেনাপোলের বাসিন্দার সভাপতি ও চারুবর্ণ আর্ট সেন্টারে পরিচালক মহাসিন হোসেন হৃদয় প্রমুখ।
এদিকে বেনাপোল ফুটবল মাঠে কিশোর-কিশোরী ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনালে ওঠার পথে সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়।
উক্ত টুর্নামেন্টে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়, নবদিগন্ত প্রি ক্যাডেট এন্ড হাইস্কুল, তালশারী মডেল স্কুল ও সানরাইজ পাবলিক স্কুল অংশগ্রহণ করে।


এ ক্যটাগরির আরো খবর..